আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিয়ে করে পালালো শতাধিক তরুণী!

বিয়ে করে পালালো শতাধিক তরুণী!

চীনের প্রত্যন্ত অঞ্চল হেবেই প্রদেশের দরিদ্র এক গ্রামের যুবকদের বিয়ে করে পালিয়ে গেছে ভিয়েতনামের শতাধিক তরুণী। পালিয়ে যাওয়া ভিয়েতনামের এসব বউয়ের সন্ধান করছে চীনের পুলিশ। এরা সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে বলে পুলিশ ধারণা করছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

চায়না ডেইলির খবরে জানানো হয়, হেবেই প্রদেশের কুজহোতে উ মেইয়ো নামের এক ভিয়েতনামি বউ আছেন। তিনি সেখানে প্রায় ২০ বছর ধরে বাস করছেন। তাঁর মাধ্যমেই চীনের অবিবাহিত এই যুবকদের সঙ্গে ভিয়েতনামের অবিবাহিত তরুণীদের পরিচয় হয়। খবরে বলা হয়, দুই পক্ষের মধ্যে এই মধ্যস্থতার জন্য তিনি ১৬ হাজার ডলারের বেশি পরিমাণ অর্থ পেয়েছেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন পত্রিকায় নাম প্রকাশ না করে এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, সংঘবদ্ধ চক্র এই নিখোঁজদেরর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আধুনিক এই যোগাযোগ প্রযুক্তির জমানায় পরস্পরের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট একটি সময়ে কোথাও চলে যাওয়াটা কঠিন কিছু না। আর এ ব্যাপারটিই কাজে লাগিয়েছেন ভিয়েতনামের তরুণীরা।

এক সন্তান-নীতির কারণে চীনে নারী-পুরুষের সংখ্যায় ভারসাম্যহীনতা দিন দিন বাড়ছে। বিয়ের সময় বিষয়টি প্রকট আকার ধারণ করে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে কনে খুঁজে পাওয়া ভার। এ কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে বউ হিসেবে নারীকে কেনা-বেচার ঘটনা ঘটে থাকে।

সরকারি হিসাব অনুযায়ী, চীনে ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ১১৮। এ কারণেই বিয়ের জন্য পাত্রীর যোগান দিতে মানব পাচারের রাস্তা তৈরি হয় চীনে।

শেয়ার করুন

পাঠকের মতামত