আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ভারতে ‘প্রলোভন’ দেখিয়ে ২০০ মুসলমানকে হিন্দু ধর্মে রুপান্তর: পার্লামেন্টে তোপের মুখে বিজেপি

ভারতে ‘প্রলোভন’ দেখিয়ে ২০০ মুসলমানকে হিন্দু ধর্মে রুপান্তর: পার্লামেন্টে তোপের মুখে বিজেপি

ভারতের উত্তর প্রদেশে গত সোমবার প্রায় ২০০ মুসলিমকে ‘গণধর্মান্তর’ করে হিন্দু বানানো হয়েছে। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর তা নিয়ে গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে তুমুল হৈচৈ হয়েছে। এতে করে বিরোধীদের তোপের মুখে পড়েছে বিজেপি।অভিযোগ রয়েছে,আরএসএস’র সঙ্গে সম্পৃক্ত একটি দল নানা প্রলোভন দেখিয়ে গরিব মুসলিমদের ধর্মান্তরিত করছে।ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে এ ঘটনার ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং সমাজবাদী পার্টির মতো বিরোধীদলগুলোর নেতারা। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাখ্যা দাবি করেছেন। এ ব্যাপারে পুলিশের কাছে একটি এফআইআর-ও করাও হয়েছে। উত্তর প্রদেশের আগ্রার একটি বস্তির ৫৭টি মুসলিম পরিবারকে ধর্মান্তরিতের ঘটনায় এলাকার এক বাসিন্দা পুলিশের কাছে এই প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন। এতে বলা হয়, আগ্রার একটি বস্তির ৫০টি পরিবারের প্রায় ২০০ লোককে উগ্র হিন্দু সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস-সংশ্লিষ্ট ব্যক্তিরা দরিদ্রদের রেশন কার্ড দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলে একটি মাঠে নিয়ে যায়। কিন্তু যাবার পর সেখানে যজ্ঞ এবং প্রায়শ্চিত্ত করিয়ে তাদের হিন্দু ধর্মে ধর্মান্তর করানো হয়। অনুষ্ঠানে পুরোহিতরা মন্ত্র পড়েন, আর ধর্মান্তরিত মুসলমানরা মূর্তির পা ধুয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়। এরপর তাদের কপালে সিঁদুর পরিয়ে দেওয়া হয় এবং প্রসাদ খেতে দেওয়া হয়। ধর্মান্তরিত হওয়া ব্যক্তিরা বলেছেন, অনেক লোকের ভিড় দেখে তারা ভয় পেয়ে এর কোনো প্রতিবাদ করতে পারেনি। ধর্মান্তরিত অনুষ্ঠান শেষে মঙ্গলবারও নামাজ আদায় করেছেন উল্লেখ করে ইসমাঈল বলেন, হিন্দুরা প্রথমে এসে আমাদের বাড়ি ঘর খালি করে দেবার হুমকি দেয়। এ জমিগুলো হিন্দুদের মালিকানায়। পরে তারা জানায়, যদি আমরা হিন্দু হই তাহলে আমাদের বাড়িতে থাকতে দেবে এবং বাচ্চাদের স্কুলে যেতে দেবে। তিনি জানান, রেশন কার্ড প্রাপ্তির লোভেও অনেকে ধর্মান্তরিত হতে আকৃষ্ট হয়েছে। আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ) ও বজরং দলের সঙ্গে সংশ্লিষ্ট ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ নামে একটি সংগঠন এই ধর্মান্তরকরণের কাজ করছে। সংগঠনটি দাবি করেছে, এটা ধর্মান্তরকরণ নয়, বরং পুনধর্মান্তকরণ প্রক্রিয়া। ওই ধর্মান্তরিতরা ৩০ বছর আগে হিন্দু থেকে মুসলিম হয়েছিল বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে আগামী ২৫ ডিসেম্বর একই ধরনের অনুষ্ঠান করে আরও কিছু খ্রিস্টান ও মুসলিমকে ধর্মান্তরিত করার পরিকল্পনা আছে বলেও গণমাধ্যমের খবরে বলা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত