আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজকুমারীকে ছুঁয়ে বিপাকে জেমস

রাজকুমারীকে ছুঁয়ে বিপাকে জেমস

ব্রিটিশদের রাজভক্তি নিয়ে আহ্লাদিত ভাবটা এখনও বেশ প্রবল। রাজপরিবারের কাউকে স্পর্শ করা তাদের ঐতিহ্যবহির্ভূত একটি ব্যাপার। ব্রিটিশদের এই নাক উঁচু স্বভাবের কথা হয়তো জানা ছিল না যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমসের। তাই বৃহস্পতিবার নিউইয়র্কে ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স বনাম ব্রুকলিন নেটসের খেলা দেখার পর পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার সময় ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ কেট উইলিয়ামের কাঁধে হাত রাখেন জেমস। ব্রিটিশ রাজকুমারী যে সাধারণের কাছে অচ্ছুৎ সেটা হয়তো জানা ছিল তার। আর জেমসের এমন কাণ্ডেই ব্রিটিশ মিডিয়াগুলো জাত গেল ... জাত গেল ... ধরনের হৈচৈ ফেলে দিয়েছে। ব্রিটেনের এটিকেট বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন একটি ব্রিটিশ ট্যাবলয়েডকে বলেছেন, 'ডাচেস এ নিয়ে চিন্তা না করলেও জেমসের উচিত ছিল ওইভাবে তার গায়ে হাত না দেওয়া। আসলে, মার্কিনিরা ব্রিটিশ রাজপরিবারকে একটু ছুঁতে চায়। এতদিনেও ওরা ব্রিটিশ আদব-কায়দা শিখল না।' এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের সমালোচনায় টুইটারে পাল্টা স্টেটাস দিয়েছেন মার্কিনিরা। সবাই জেমসের পাশে দাঁড়িয়েছেন। বেশিরভাগ পোস্টের বক্তব্য, জেমসের এ ব্যবহার বন্ধুত্বপূর্ণই ছিল, নিয়ম ভাঙা তার উদ্দেশ্য ছিল না। অনেকের আবার মন্তব্য, 'মার্কিনিরা এমন করেই সম্মান জানায়। সেটা আপনার ভালো বা খারাপ লাগলে কিছু করার নেই।' ডেনভার ডিসপিউটের জেফ ট্রড লিখেছেন, 'ব্রিটিশ আদব-কায়দা বাকিংহাম প্যালেসে গেলে প্রযোজ্য। কিন্তু বাস্কেটবল কোর্টে আমাদেরই নিয়ম চলবে।' 

শেয়ার করুন

পাঠকের মতামত