আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পাকিস্তানে আরো ৫০০ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর শিগগিরই

পাকিস্তানে আরো ৫০০ সন্ত্রাসীর ফাঁসি কার্যকর শিগগিরই

বিভিন্ন সময়ে এসব সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়। কিন্তু ছয় বছর পাকিস্তানে মৃত্যুদণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় শাস্তি স্থগিত ছিল

কয়েক সপ্তাহের মধ্যে আরো প্রায় ৫০০ সন্ত্রাসীর ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।আজ সোমবার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, বিভিন্ন সময় আদালতে এসব সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়। কিন্তু গত ছয় বছর পাকিস্তানে মৃত্যুদণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় ওই রায় কার্যকর স্থগিত ছিল।কিন্তু গত ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে জঙ্গি হামলায় ১৩৩ শিশুসহ ১৪৯ জন নিহত হওয়ার পরদিন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের ফাঁসি কার্যকর শুরু হয়।
স্কুলে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পদক্ষেপ হিসেবে এই ৫০০ সন্ত্রাসীর ফাঁসি কার্যকরের উদ্যোগ নেয়া হয়েছে।সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ৫০০ সন্ত্রাসীর মামলার কার্যক্রম চূড়ান্ত করেছে। দণ্ডিতদের সব ধরনের আপিলও নিষ্পত্তি হয়েছে। এরইমধ্যে রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করেছেন। তাই কয়েক সপ্তাহের মধ্যে তাদের শাস্তি কার্যকর করা হবে। এর আগে রোববার চার জনের ফাঁসি কার্যকর করে পাকিস্তান সরকার।  

শেয়ার করুন

পাঠকের মতামত