আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক : ট্রাম্প

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক : ট্রাম্প

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার আইওয়ার সাবেক গভর্নর টেরি ব্র্যানস্টাডকে বেইজিংয়ে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ করার সময় ট্রাম্প এই কথা বলেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।

খবরে বলা হয়, ট্রাম্প বলেন, আমাদের চীনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং আমি প্রেসিডেন্ট শিকে অনেক পছন্দ করি।

এর একদিন আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন যে উত্তর কোরিয়াকে দমনে চীন ব্যর্থ হয়েছে।

খবরে আরও বলা হয়, এশিয়ার দেশগুলোতে মার্কিন আধিপত্য জোরদারে প্রকাশ্য বিরোধী অবস্থান রয়েছে চীন এবং উত্তর কোরিয়ার। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কর্তৃত্ব আরোপ করতে বরাবরই বেইজিংকে আমন্ত্রণ জানিয়ে আসছিলো ওয়াশিংটন।

তাছাড়া স্বশাসিত তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্র যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে তা নিয়েও সন্দিহান দেশটি। কেননা, তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে থাকে চীন।

অথচ এ তাইওয়ানে অস্ত্র বিক্রির জন্য ট্রাম্প প্রশাসন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশের পর তা বেইজিংকে আরও ক্ষুব্ধ করে তোলে।

তবে অনেক ইস্যুতে বিরোধ থাকার পরও টিলাসনের চীন সফরের মধ্য দিয়ে কিছু অগ্রগতি দেখা গেছে। জটিল ইস্যুগুলোকে এক পাশে সরিয়ে রাখতে রাজি রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। মূলত শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর তাদের মাঝে বরফ গলতে শুরু করে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত