আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনে ভূমিধসে নিখোঁজ ১০০

চীনে ভূমিধসে নিখোঁজ ১০০

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার ভোর প্রায় ৬টার দিকে পর্বতের একটি অংশ ধসে শিনমো গ্রামে পড়ে, এতে গ্রামটির প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে মাওশিয়ান কাউন্টির স্থানীয় সরকার, খবর বিবিসি, সিবিসি নিউজের।

পর্বতের ধসে পড়া মাটি ও পাথরে একটি নদীর দুই কিলোমিটারের মতো অংশ বন্ধ হয়ে যায় বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিনহুয়া।

ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিখোঁজ লোকজনের অবস্থান শনাক্ত করতে ও তাদের উদ্ধার করতে একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

চীনের পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কয়েকটি বুলডোজার দিয়ে মাটি ও বড় বড় বোল্ডার সরানোর চেষ্টা করতে দেখা গেছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশসহ ৪০০ উদ্ধারকারী নিয়োজিত রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি দেশটির হুবেই প্রদেশে অপর এক ভূমিধসের ঘটনায় একটি পর্বতের পাদদেশের একটি হোটেল ভবন ৩০০০ ঘনমিটার মাটি ও পাথরের নিচে চাপা পড়ে ১২ জন নিহত হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত