আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৪

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৪

পাকিস্তানের পশ্চিম, পূর্ব ও দক্ষিণাঞ্চলে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। জঙ্গিদের গুরুত্বপূর্ণ আস্তানাগুলোতে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই দৃশ্যত পবিত্র রমজান মাসে এসব হামলা চালিয়েছে উগ্র সন্ত্রাসীরা।

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুররম এজেন্সি এলাকার পারাচিনার শহরের একটি ব্যস্ত মার্কেটে শুক্রবার সাধারণ ক্রেতাদের লক্ষ্য করে চালানো দু’টি ভয়াবহ বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়। শুক্রবার সন্ধ্যায় তিন মিনিটের ব্যবধানে চালানো ওই দুই শক্তিশালী বোমা বিস্ফোরণে আরো প্রায় দেড়শ’ মানুষ আহত হয়েছে।

প্রাথমিক খবরে পারাচিনারে ২৫ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। হামলায় হতাহত ব্যক্তিরা শুক্রবার সন্ধ্যার আগে ইফতার সামগ্রী কেনার জন্য ওই মার্কেটে গিয়েছিলেন। আফগানিস্তানের সীমান্তবর্তী পারাচিনার শহরে এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় শুক্রবার এক গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে। একটি চেকপোস্টে বিস্ফোরক ভর্তি গাড়িটিকে থামানোর নির্দেশ দেয়া হলে এর চালক বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় নিহতদের মধ্যে সাত পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এ ছাড়া, পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ইফতারের সময় নিরাপত্তা রক্ষায় টহলরত চার পুলিশকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত