আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতারকে ইরানের সমর্থন

কাতারকে ইরানের সমর্থন

সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে বিরোধে কাতারের প্রতি সমর্থন জানিয়েছে ইরান। রোববার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি কাতারের ওপর আরোপ করা ‘অবরোধকে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি।

এ সময় তামিমকে রুহানি বলেছেন, ‘ তেহরান কাতারি জাতি ও সরকারের পাশে আছে । আমরা বিশ্বাস করি, একই অঞ্চলের দেশগুলোর মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, চাপ, হুমকি বা অবরোধ সেই বিরোধ দূর করার সঠিক পথ নয়।’

তিনি বলেন, ‘কাতারের অবরোধ আমাদের কাছে অগ্রহযোগ্য। ভ্রাতৃপ্রতিম ও প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দেশের আকাশপথ, ভূমি ও সাগর কাতারের জন্য সবসময় খোলা থাকবে।’

৫ জুন সৌদি আরবসহ চারটি আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করে। গত বৃহস্পতিবার অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা শর্তের তালিকা পাঠায় চার দেশ। তালিকার কয়েকটি শর্ত হচ্ছে, কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা ও আল-জাজিরা টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ করতে হবে। ওই চার দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী ১০ দিনের মধ্যে দোহাকে এসব শর্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কাতার জানিয়েছে, তারা সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর দেওয়া শর্ত পর্যালোচনা করে দেখছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত