আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী ঢাকা

দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী ঢাকা

কোন দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচ কেমন, সেই বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী।

একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'মার্কার' তাদের এবছরে জরিপে এই তথ্য দিয়েছে। প্রতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীগুলোর তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

রবিবার (২৫ জুন) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, এবার সেই তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা, আর তার পরে আছে যথাক্রমে হংকং, টোকিও, জুরিখ এবং সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ৩৮। অথচ প্রতিবেশী ভারতের সবচেয়ে ব্যয়বহুল নগরী মুম্বাইর অবস্থান ৫৭-তে।

বিদেশীদের জন্য ঢাকা যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী, তা কতটা অবাক হওয়ার মতো?

থিংক ট্যাংক সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, এটা একটা সাধারণ নাগরিকের কাছে আপাত বিস্ময়ের একটি ব্যাপার হলেও অর্থনৈতিক কিছু সূচক বিশ্লেষণ করলে এটাকে খুব একটা অমূলক মনে হবে না।

"এখানে নির্দিষ্ট কিছু পণ্য বা সেবা যেটা একজন বিদেশীর নিত্য প্রয়োজন, সেগুলোর অভাব বা দুষ্প্রাপ্যতার কারণেই হয়তো এমনটি ঘটেছে, যে কারণে ঢাকা তুলনামূলকভাবে অন্য অনেক শহরের চাইতে ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে"।

কিন্তু তাই বলে মুম্বইয়ের চাইতে ব্যয়বহুল?

ড. মোয়াজ্জেম অর্থনীতির সূত্র উদ্ধৃত করেই বলছেন যে, বাংলাদেশের সীমিত পরিসরের ভিতরে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় বাসযোগ্য শহর সেভাবে বাড়েনি।

সেই ধরণের শহরে যখন সীমিত পরিসরে বিভিন্ন পণ্য বা সেবা দেবার প্রয়োজন পড়ে তখন স্বাভাবিকভাবেই এগুলোর মূল্যে তার একটা প্রতিক্রিয়া ঘটে।

ড. মোয়াজ্জেম এখানে আরেকটি ব্যাপারের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলছেন, অন্যান্য শহরগুলোতে যেমন মুম্বইতে বিদেশীদের উপস্থিতির সংখ্যা অনেক বেশী হওয়ায় তাদের চাহিদার এসব বিশেষ পণ্যের প্রাপ্যতা এবং মূল্য স্বাভাবিক রাখা সম্ভব হয়।

কিন্তু বাংলাদেশের ঢাকায় এখনো এত বেশী সংখ্যক বিদেশীর উপস্থিতি না থাকায় তাদের চাহিদার বিশেষ বিদেশী পণ্য ও সেবা গুন-মান ঠিক রেখে সরবরাহ করতে গেলে দাম অনেক বেড়ে যায়, যার প্রভাব পড়ছে এখানে তাদের জীবনযাত্রার ব্যয়ে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত