আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ওয়েব সাইট হ্যাক করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইএস সমর্থকের

ওয়েব সাইট হ্যাক করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইএস সমর্থকের

ওয়েব সাইট হ্যাক করে মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সমর্থক। মুসলিম দেশগুলিতে রক্তক্ষরণের জন্য ট্রাম্প সরকারকে কড়া মূল্য দিতে হবে বলে ‘টিম সিস্টেম ডি-জেড’ নামের একটি আইডি থেকে বার্তা দেওয়া হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ওহাইওর বেশ কিছু সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়।

ওহাইওর রিপাবলিকান গভর্নর জন কাসিচের ওয়েবসাইটটিও হ্যাক করে ওই হ্যাকার। হ্যাকের পর ওই সাইটে লেখা হয়, ‘মুসলিম দেশগুলিতে রক্তক্ষরণে দায় এড়াতে পারবেন না ট্রাম্প। আমলাদের সঙ্গে আপনাকেও প্রতি বিন্দু রক্তের হিসাব দিতে হবে। আমি ইসলামিক স্টেটকে ভালবাসি।’

ব্রুকহাভেন, নিউ ইয়র্ক, মেরিল্যান্ড এবং হাওয়ার্ড কাউন্টির বিভিন্ন সরকারি ওয়েবসাইটেও ওই একই বার্তা লেখা হয়েছে।

হ্যাক করা হয়েছে ওহাইওর চিকিৎসা বিমা সংস্থা মেডিকেইড, পুনর্বাসন ও সংশোধন এবং ক্যাসিনো কন্ট্রোল সংস্থার ওয়েবসাইটও। গভর্নর কাসিচের স্ত্রী লেডি ক্যারেন কাসিচের ওয়েবসাইটও হ্যাক করা হয়। ওহাইওর প্রশাসনিক দপ্তরের প্রধান টম হোয়েট ওয়েব হ্যাকের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘ওয়েবসাইট হ্যাক হওয়ার পর অনেক সার্ভার অফলাইন করে দেয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে সেগুলো আবার চালু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে কীভাবে ওয়েবসাইটগুলি হ্যাক করা হল তা খতিয়ে দেখা হচ্ছে।

ভবিষ্যতে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা করা হচ্ছে। সাইবার সন্ত্রাসের আওতায় এর আগেও বহু দেশের সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। কিছুদিন আগে ‘টিম সিস্টেম ডি-জেড’ আইডি থেকেই রিচল্যান্ড কাউন্টি, উইসকনসিন, উত্তর স্কটল্যান্ডের আবেরদিন এবং সুইডেনের বিভিন্ন সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত