আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

থেরেসা মে’র পদত্যাগ দাবি : লন্ডনে বিক্ষোভ

থেরেসা মে’র পদত্যাগ দাবি : লন্ডনে বিক্ষোভ

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। একইসঙ্গে তারা সরকারের ব্যয় সংকোচন কার্যক্রমের ইতি টানার আহ্বান জানিয়েছেন।

শনিবার বিকেলে অন্তত ১০ হাজার মানুষ লন্ডনে পার্লামেন্ট ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন।  ‘পিপলস অ্যাসেম্বলি অ্যাগেইনস্ট অস্টারিটি’ নামের একটি সংগঠন এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি থেরেসা মে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, গত ১৪ জুন লন্ডনের ২৪ তলা যে ভবনটি পুড়ে গেছে তা ছিল সরকারের ‘ব্যয় সংকোচন নীতির ধ্বংসাত্মক প্রভাবের বহিঃপ্রকাশ।’

বিক্ষোভকারীরা লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বিক্ষোভকারীরা ‘আর একদিনও না’, ‘টোরিদের ক্ষমতাচ্যুত কর’, ‘কৃচ্ছতা বন্ধ কর’ লেখা প্ল্যাকার্ড বহন করছিল।

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে ক্ষমতাসীন টোরিরা নর্দান আয়ারল্যান্ডের দল ডিইউপির সঙ্গে দেড়শ কোটি পাউন্ডের উন্নয়ন চুক্তি করেছে বিক্ষোভকারীরা তারও সমালোচনা করেছে।

বিক্ষোভে অংশ নেওয়া জন রিস নামে এক লেখক ও অধিকার কর্মী বলেন, ‘ কট্টরপন্থি ডিইউপিকে দেড়শ কোটি পাউন্ড ঘুষ দেওয়া হবে এমন সরকারের জন্য জনগণ ভোট দেয় নাই। থেরেসা মে’র জন্য সতর্কবার্তা হচ্ছে, তিনি যদি আগামী শরতের মধ্যে সরে না দাঁড়ান তাহলে এমন বিক্ষোভ হবে যা টোরিরা আগে কখনো দেখেনি।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত