আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে: এফবিআই

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে: এফবিআই

‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এফবিআই। এই অর্থ চুরি তদন্তের সঙ্গে জড়িত ফিলিপিন্সে থাকা এফবিআই’র একজন সদস্য বুধবার এ তথ্য জানান।

রিজার্ভ চুরির পেছনে নর্থ কোরিয়াকে আগে থেকেই সন্দেহ করছে এফবিআই। এছাড়া রিজার্ভ চুরির ঘটনায় একটি অস্বাভাবিক কোড নম্বরের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা-এনএসএ।

ফিলিপিন্সের মার্কিন দূতাবাসের আইন কর্মকর্তা ল্যামোন্ট সিলার বিস্তারিত না বললেও জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সব জানি, এ যাবতকালে ব্যাংকিং খাতে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়’ হওয়া সবচেয়ে বড় উদাহরণ এটি।’

সাইবার নিরাপত্তা ফোরামের বক্তৃতায় সিলার বলেন, ম্যানিলা একটি জোড়ালো সঙ্কেত দিয়েছে যার সূত্র ধরে মার্কিন কর্তৃপক্ষ কারা এর পেছনে রয়েছে সেটার কাছাকাছি রয়েছে।

তিনি আরও  বলেন, এই সাইবার হামলার পেছনে নিশ্চিত হতে ফিলিপিন্স সরকারের সঙ্গে এক সঙ্গে কাজ করেছে এফবিআই। এর সঙ্গে জড়িত অপরাধীরা বিনা শাস্তিতে পাড় পাবে না।

সিলার বলেন, আমরা ন্যায়বিচারের জন্য এইসব অপরাধী ব্যক্তিদের আনতে চাই, যাতে আমরা অন্যদের দেখাতে পারি যে, আপনি হয়তো এই ধরনের আক্রমণ, এমনকি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও করতে পারেন, কিন্তু আপনি শেষ পর্যন্ত পাড় পাবেন না।

গত বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এর বেশিরভাগটাই শেষ পর্যন্ত গিয়েছিল ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশির ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় নর্থ কোরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনজীবীরা মামলাও করতে যাচ্ছেন। ফেডারেল আইনজীবীদের বিশ্বাস, চীনা দালালরা বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট করতে পিয়ংইয়াংকে সাহায্য করেছে। এই মামলাটি দায়ের হলে শুধু নির্দিষ্ট কয়েকজন নর্থ কোরীয় কর্মকর্তা নন, পুরো দেশটাই জড়িয়ে যাবে।

এই মামলার পাশাপাশি ফেডারেল রিজার্ভ পর্যায়ে দালালি ব্যবস্থায় নিষেধাজ্ঞা আরোপের কথাও ভাবছে মার্কিন কোষাগার।

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ’র উপ-পরিচালক রিচার্ড লেজেট জানান, ধারণা করা হচ্ছে রিজার্ভ চুরির সঙ্গে নর্থ কোরিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। এরপরই এফবিআইয়ের মামলা করার পরিকল্পনাটি প্রকাশ পায়।

বেসরকারি কিছু অনুসন্ধানী সংস্থাও বহুদিন ধরে দেশটির জড়িত থাকার বিষয়ে সন্দেহ করে আসছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত