আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

হানিয়ার নামে ভাইরাল পোস্টকে ঘিরে উত্তেজনা

হানিয়ার নামে ভাইরাল পোস্টকে ঘিরে উত্তেজনা

কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তান উভয় দেশই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। শোকপ্রকাশ করার পরও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার পাকিস্তানি শিল্পীরা। বলিউড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পাক তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সম্প্রতি হানিয়া আমিরসহ বেশ কয়েকজন তারকার ওপর ভারতে নিষেধাজ্ঞাসহ তাদের ইনস্টাগ্রাম ব্লক করে দেওয়া হয়েছে। 

যদিও হানিয়ার অনুরাগীর সংখ্যা ভারতে একেবারে কমও নয়। এ ছাড়া ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এই তারকার।

এরই মধ্যে হানিয়ার একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে নিজ দেশ পাকিস্তান ও প্রতিবেশী দেশ ভারত-দুই দেশেই উত্তেজনা চরমে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া পোস্ট বিষয়ে হানিয়া স্পষ্ট করে জানিয়েছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। হানিয়ার নামে ভাইরাল সেই পোস্টে উল্লেখ ছিল, নিজ দেশের সেনাপ্রধানকে ষড়যন্ত্রকারী বলেছেন হানিয়া, এমনকি তিনি সাহায্য চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। আর এ নিয়েই ব্যাপক বিতর্কে জড়ালেন হানিয়া।

 

 
এরপরই হানিয়া এই বিতর্কের জবাবে বলেন, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এ রকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এ রকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া।’

হানিয়া আরও বলেন, ‘এই সময়টা অত্যন্ত সংবেদনশীল একটি সময়। একটি জঙ্গি হামলায় কিছু নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক। দয়া করে এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। আমাদের সকলকে একত্রিত হয়ে অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই দয়া করে প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করবেন না। কিছু বলার আগে, দয়া করে যাচাই করে নিন।’

 

এদিকে হানিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধের পাশাপাশি পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলোও বন্ধ করা হয়েছে ভারতে। ফলে তাদের ফ্যানবেজ গুলো পাকিস্তানি ধারাবাহিক ও ড্রামা টাইপের কনটেন্ট সংকটে পড়েছে। সেখানে হানিয়ার কিছু কনটেন্ট- ধারাবাহিকও দেখা যেত। কিন্তু এখন আর তা দেখতে পাচ্ছে না ভারতীয়রা। ফলে তার সুযোগ নিয়েছে সেখানকার এক অসাধু চক্র।

হানিয়া আমিরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে শুরু হয় এই অভিনব জালিয়াতি। ভারতের নেটমাধ্যমে হানিয়ার সিনেমা কিংবা ধারাবাহিক বিক্রি হচ্ছে ২৫ টাকা করে! এক নেটিজেন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘যারা হানিয়া আমিরের ধারাবাহিক দেখতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এপিসোড পিছু দিতে হবে ২৫ টাকা।’ এই নিয়ে ইতোমধ্যেই হাসাহাসি শুরু হয়েছে নেটমাধ্যমে।
 
তবে অনেকে এতে সায়ও দিয়েছেন। হানিয়ার ধারাবাহিক দেখতে আগ্রহী অনেক ভারতীয়ও। ‘মেরে হামসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’-র মতো পাকিস্তানি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত