আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মানবতার নজির: রুমেনা-মনিরের কোলে ‘পাগলির’ সন্তান

মানবতার নজির: রুমেনা-মনিরের কোলে ‘পাগলির’ সন্তান

সিলেটের বিশ্বনাথে এক মানসিক ভারসাম্যহীন নারীর (পাগলি) সন্তান জন্ম দেয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ মে) সকালে পৌরসভার নতুন বাজারস্থ প্রবাসী চত্বরের পাশে থাকা যাত্রী ছাউনিতে সন্তান প্রসব করেন ওই নারী। জন্ম নেওয়া কন্যা সন্তানের বাবার কোনো পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, যাত্রী ছাউনিতে পাগলির প্রসব বেদনার চিৎকার শুনে দৌড়ে এগিয়ে আসেন টিঅ্যান্ডটি রোডে বসবাসকারী কমরুন বেগম (৪২)। তাৎক্ষণিকভাবে তার ব্যবস্থাপনায় যাত্রী ছাউনিতেই পর্দার আড়ালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই পাগলি। পরবর্তীতে কমরুন বেগম বিশ্বনাথ থানায় গিয়ে খবর দিলে পুলিশ উপজেলা সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ওই নারী ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যবস্থা করে। 

সন্তান প্রসবে সহায়তাকারী কমরুন বেগমের মেয়ে রুমেনা বেগম ও জামাতা মনির হোসেন পাগলির ওই ফুটফুটে সন্তানকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর রুমেনা ও মনির দম্পতি পাগলি ও তার কন্যা সন্তানের দেখাশোনা করছেন। এদিকে যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর (পাগলির) কন্যা সন্তানের মা হওয়ার খবর পেয়ে আইনি শর্তসাপেক্ষে দত্তক নেওয়ার জন্য ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।

তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন,‘বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন মহিলা একটা মেয়ে বাচ্চা প্রসব করেছে, যার কোনো বৈধ অভিভাবক নেই। যদি কোনো নিঃসন্তান দম্পতি বাচ্চাটির অভিভাবকত্ব নিতে চান তাহলে নিম্নের ডকুমেন্টসসহ উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আজই আবেদন দাখিল করুন।’ প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে- ‘আগ্রহী নিঃসন্তান দম্পতি মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যয়ন নিবেন এই মর্মে যে তাদের ভবিষ্যতে বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, ভোটার আইডির ফটোকপি ও মোবাইল নাম্বার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন, দুইজন সাক্ষীর এনআইডি ও মোবাইল নাম্বার, আর্থিক সচ্ছলতার প্রত্যয়ন ও দম্পতির সম্মতিপত্র।’ এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল হাসান বলেন, কেউ যদি এই সন্তানকে দত্তক নিতে চায় তাহলে আইনি প্রক্রিয়া মেনে নিতে পারবেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত