আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৭ জন নিহত

ছবিঃ এলএবাংলাটাইমস

ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের পূর্বাংশে, যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি পর্যটকবাহী ভ্যান ও একটি চেভি পিকআপ ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার একটি ব্যস্ত মহাসড়কে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার পর, আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

আইডাহো স্টেট পুলিশ জানিয়েছে, "ভ্যানের ছয়জন যাত্রী ও পিকআপ ট্রাকের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।"

উভয় যানবাহনে সংঘর্ষের পর আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

স্থানীয় বাসিন্দা রজার মেরিল, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মার্কিন গণমাধ্যম CBS News-কে বলেন, "দুই গাড়িতেই আগুন লেগেছিল এবং আশপাশের মানুষ বেঁচে থাকা যাত্রীদের সাহায্য করছিলেন। এটি খুবই ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ একটি সড়ক, কারণ এটি ইয়েলোস্টোন পার্কের প্রধান প্রবেশপথে যায়।"

দুর্ঘটনাস্থলটি ইয়েলোস্টোনের প্রবেশদ্বার থেকে প্রায় ১৬ মাইল (২৫ কিলোমিটার) দূরে। দুর্ঘটনার পর রাস্তা প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল।

নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যদের অবহিত করার পর স্থানীয় কোরোনার দফতর তাদের নাম প্রকাশ করবে।

প্রসঙ্গত, ইয়েলোস্টোন যুক্তরাষ্ট্রের প্রথম ও সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান। এটি প্রায় ৩,৫০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং তিনটি অঙ্গরাজ্য—আইডাহো, ওয়াইয়োমিং ও মন্টানা—জুড়ে অবস্থিত। প্রতি বছর গড়ে চার মিলিয়ন পর্যটক এই পার্ক পরিদর্শন করেন, যার বেশিরভাগই মে থেকে সেপ্টেম্বরের মধ্যে আসে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত