আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে পুনরুদ্ধার, ট্রাম্পের ট্যারিফ ক্ষতি কাটিয়ে রেকর্ড জয়যাত্রা

ওয়াল স্ট্রিটে শেয়ারবাজারে পুনরুদ্ধার, ট্রাম্পের ট্যারিফ ক্ষতি কাটিয়ে রেকর্ড জয়যাত্রা

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াল স্ট্রিটে মার্কিন শেয়ারবাজার এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ট্যারিফ আরোপের পর হওয়া ক্ষতি কাটিয়ে উঠেছে। শুক্রবার মার্কিন বাজারে সূচকগুলো শক্তিশালী উত্থান দেখিয়েছে, যা বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা হিসেবে রেকর্ড গড়েছে।

শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক উভয়ই ১.৫% বেড়েছে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বেড়েছে ১.৪%।

বিশেষভাবে প্রযুক্তি খাতে ছিল সবচেয়ে বেশি উত্থান। মাইক্রোসফট ও এনভিডিয়া-র শেয়ারদর ২% এরও বেশি বেড়েছে।

এই ইতিবাচক প্রবণতা আসে এমন এক সময়, যখন মার্কিন শ্রম দপ্তর জানিয়েছে এপ্রিল মাসে ১,৭৭,০০০ নতুন চাকরি যুক্ত হয়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। যদিও মার্চ মাসের তুলনায় এটা ছিল কিছুটা মন্থর, তবে বেকারত্বের হার স্থির থেকেছে ৪.২% এ।

এছাড়াও বিনিয়োগকারীদের জন্য আশা জাগানিয়া এক ঘোষণা এসেছে বেইজিং থেকে। চীন সরকার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালানোর একটি প্রস্তাব বিবেচনা করছে।

বর্তমানে ১৪৫% হারে আমদানির উপর কর বসানোয় চীন সবচেয়ে বেশি ট্যারিফের মুখোমুখি।

অনেক বিশ্লেষক মনে করছেন, এই চাকরির রিপোর্ট অর্থনীতিতে মন্দার আশঙ্কা কমিয়েছে, যদিও এই সপ্তাহেই বাণিজ্য দপ্তরের তথ্য বলছে তিন বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে।

হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ কার্ল ওয়াইনবার্গ বলেন, “এই পরিসংখ্যানে মন্দার কোনো ইঙ্গিত নেই।”

প্রিন্সিপাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বৈশ্বিক কৌশলবিদ সিমা শাহ বলেন, “পরবর্তী মাসগুলোতে অর্থনীতি দুর্বল হতে পারে, তবে বর্তমানে যে গতি দেখা যাচ্ছে, তাতে যদি সময়মতো ট্যারিফ ইস্যু থেকে সরে আসা যায়, তাহলে যুক্তরাষ্ট্র মন্দা এড়াতে পারে।”

তবে ফিচ রেটিংস-এর মার্কিন অর্থনৈতিক গবেষণা প্রধান ওলু সোনোলা সতর্ক করে বলেন, “চাকরির প্রতিবেদনে ইতিবাচক দিক থাকলেও, সামগ্রিক দৃষ্টিকোণ এখনও অত্যন্ত অনিশ্চিত।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত