আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা: অভিযুক্তকে ৫৩ বছরের কারাদণ্ড

ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা:  অভিযুক্তকে ৫৩ বছরের কারাদণ্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ছয় বছর বয়সী এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে ছুরিকাঘাতে হত্যা এবং তার মাকে গুরুতর জখম করার অভিযোগে এক বাড়িওয়ালাকে ৫৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৭৩ বছর বয়সী জোসেফ চুবা গত ফেব্রুয়ারিতে ওয়াদী আলফায়উমি নামের শিশুকে হত্যা এবং তার মা হানান শাহিনকে আহত করার ঘটনায় হত্যা ও ঘৃণামূলক অপরাধের (হেইট ক্রাইম) অভিযোগে দোষী সাব্যস্ত হন। এ হামলা ঘটে ২০২৩ সালে, ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর কিছুদিন পর।

এই পরিবারটি শিকাগো শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে প্লেইনফিল্ড শহরের চুবার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। প্রসিকিউশনের দাবি, চুবা মুসলিম পরিচয়ের কারণেই মা-ছেলেকে টার্গেট করেছিলেন।

চুবা দোষ অস্বীকার করলেও মাত্র ৯০ মিনিটেরও কম সময়ের মধ্যে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে।

ওয়াদীর দাদা মাহমুদ ইউসুফ আদালতে বলেন, “এই শিশুর মৃত্যুর কোনো ন্যায়বিচার এই সাজা দিয়ে সম্ভব নয়।” তিনি আরও বলেন, “ওর বাবা তার ছেলের জন্য স্বপ্ন দেখেছিলেন, স্মৃতি তৈরি করেছিলেন — চুবার এই সব কেড়ে নেওয়ার কোনো অধিকার ছিল না।”

আদালতে লাল কারাগার পোশাকে উপস্থিত হলেও চুবা নিজ পক্ষে কোনো কথা বলেননি।

মা হানান শাহিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, চুবা তাকে বলেছিল: “তুমি মুসলমান, তোমার মরতে হবে।” ওই দিন চুবা জোরপূর্বক তাদের বাসায় ঢুকে ছুরি দিয়ে হামলা চালায়। প্রসিকিউশনের ভাষ্যমতে, তিনি প্রথমে শাহিনকে একাধিকবার ছুরিকাঘাত করেন এবং এরপর শিশুটিকে ২৬ বার ছুরিকাঘাত করে হত্যা করেন।

মামলার শুনানিতে ভয়াবহ ক্রাইম সিনের ছবি এবং পুলিশের বক্তব্য উপস্থাপন করা হয়, যেখানে বলা হয়, চুবাকে ঘটনার পর রক্তে ভেজা অবস্থায় বাড়ির বাইরে পাওয়া যায়।

এই মর্মান্তিক ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে আলোড়ন তোলে এবং ইসলামভীতি, মুসলিম বিদ্বেষ এবং ফিলিস্তিনিদের প্রতি বৈষম্য নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে।

মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই ওয়াদী তার ছয়তম জন্মদিন উদযাপন করেছিল।

"সে তার পরিবার, বন্ধুদের ভালোবাসত। ফুটবল আর বাস্কেটবল খেলতে পছন্দ করত," বলেন আমেরিকান-ইসলামিক সম্পর্ক কাউন্সিল (CAIR)-এর শিকাগো কার্যালয়ের নির্বাহী পরিচালক আহমেদ রেহাব।

এই ঘটনার বিরুদ্ধে ন্যায়বিচার ও সংখ্যালঘু সুরক্ষার দাবিতে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত