আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন অভিনেতা পলাশ

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার প্রতিষ্ঠিত ইনস্টিটিউট থেকে বিশেষ উপহার পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। উপহার হিসেবে তিনি পান একটি ভিনটেজ পানির বোতলের আদলে তৈরি বিশেষ বস্তু এবং একটি জার্সি।

এই উপহারটি পলাশের হাতে পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু ও প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রবিন মিয়া, যিনি বর্তমানে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন। যদিও রবিন মিয়া ও পলাশের পূর্ব পরিচয় ছিল, এই সফরে তারা সরাসরি সাক্ষাৎ করেন।
গত শুক্রবার পলাশ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, রবিন মিয়া তাকে উপহারটি তুলে দিচ্ছেন এবং বোতলটির বিশেষত্ব ব্যাখ্যা করছেন। রবিন জানান, এটি ব্রাজিল থেকে সরাসরি আনা হয়েছে এবং নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ মানুষের জন্য উপহার হিসেবে প্রস্তুত করা হয়েছে।

রবিন মিয়া বলেন, পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করেন। কারণ সে হলো ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন সমর্থক।

এরপর পলাশের হাতে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরো বলেন, আল্লাহ যদি চায়, তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাবো।

নিজেও একটি ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন পলাশ। উপহারটি পেয়ে পলাশ বলেন, রবিন ভাই জানতেন আমি সমাজের জন্য কাজ করি। তার মাধ্যমেই নেইমার বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন। তার ফাউন্ডেশন হাজার হাজার বাচ্চাদের নিয়ে কাজ করে। ওই বোতলের উপরে যে কাজগুলো- সব ওই বাচ্চাদের করা। এটা খুবই স্পেশাল।

উল্লেখ্য যে, ব্রাজিলের নেইমার জুনিয়র ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলা–ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে এবং আন্তর্জাতিকভাবে সমাজসেবামূলক কার্যক্রমেও অংশ নেয়। এই প্রতিষ্ঠানের সঙ্গেই কাজ করছেন রবিন মিয়া।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত