আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আরবদের বিরুদ্ধে আরবেদরই কাজে লাগাতে চাইছেন ট্রাম্প

আরবদের বিরুদ্ধে আরবেদরই কাজে লাগাতে চাইছেন ট্রাম্প

আরবদের বিরুদ্ধে যুদ্ধে আরব সেনাদেরই কাজে লাগাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে সেখানে সৌদি আরবের সেনাদের পাঠাতে চাইছেন তিনি। বুধবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউজের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনে নতুন নিয়োগ পাওয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও মনোনীত পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আরবদের সঙ্গে জোট করতে চাইছেন। এর মাধ্যমে সিরিয়ায় আরব সেনাদের রেখে সেখান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করা যায়। সৌদি আরবের মতো দেশকে সিরিয়া যুদ্ধে জড়াতে চাইলে তাদেরকে বিনিময় হিসেবে কিছু দিতেই হবে। সে ক্ষেত্রে সৌদি আরবকে কী দেওয়া যায় তা নিয়ে আলোচনার টেবিলে বসতে চাইছে যুক্তরাষ্ট্র।

সিএনএন আরো জানিয়েছে, ২০১৩ সালে ওবামা আমলেও একই ধরণের একটি প্রস্তাবের প্রাথমিক উত্থাপন হয়েছিল। তবে আরবদের সঙ্গে জোট করতে গেলে সিরিয়ায় মার্কিন স্বার্থ ক্ষুন্ন হতে পারে ভেবে তখন তা বাতিল করা হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে চাইছেন এবং ‘সিরিয়ার দেখভাল করার মতো অন্য অনেক দেশ রয়েছে।’

এদিকে সৌদি আরব জানিয়েছে, সিরিয়ায় যুদ্ধরত আন্তর্জাতিক জোটের শরীক হতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। মঙ্গলবার এই সেনা পাঠানোর বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, সেনা পাঠানোর এই প্রস্তাব নতুন নয়, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেও রিয়াদ এই প্রস্তাব দিয়েছিল।

তিনি বলেছেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি এবং সিরিয়া সংকট শুরুর দিকেই আমরা সেখানে সেনা পাঠানোর কথা বলেছিলাম।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত