আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

লন্ডনে করোনাভাইরাসে আ.লীগ নেতার মৃত্যু

লন্ডনে করোনাভাইরাসে আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাজ্যের লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাউথ-লন্ডন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তোয়াহিদ আলী (৭৮)।

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সাইথ-লন্ডনের লুইসাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া তোয়াহিদ সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের মুফতির গাঁও গ্রামের বাসিন্দা ও ‘ বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র একজন সিনিয়র ট্রাস্টি ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ দেশে-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগ নেতা তোয়াহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনে অবস্থারনত যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চোৗধুরী।

তিনি বলেন, প্রবাসে বসবাসরত বাঙলিরা এখন কঠিন সময় পার করছেন। প্রবাসীদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আনোয়ারুজ্জামান।

তিনি জানান, এর আগে মঙ্গলবার একই এলাকায় বসবাসকারী বিশ্বনাথের বাওনপুরের বাসিন্দা মশহুদ আলীও (৭৫) মৃত্যুবরণ করেছেন। করোনায় মারা যাওয়া দু’জনেই আরও কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন।

যুক্তরাজ্যের নরউইচ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথের দশপাইকা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোহাব্বত শেখ বলেন, সাউথ লন্ডনের সিলেট তান্দুরি রেষ্টুরেন্টের সত্ত্বাধীকারী তোয়াহিদ আলী ব্রিটিশ আমলে যুক্তরাজ্যে পাড়ি জমান। বর্তমানে তার তিন ছেলে ও এক মেয়ে সাউথ-লন্ডনে প্রতিষ্ঠিত।

বিশ্বনাথের মুফতিরগাঁও গ্রামের সালিশি ব্যক্তিত্ব ফুলকাছ আলী, তোয়াহিদ আলীর ভাতিজা শামীম আহমদ এবং লুৎফুর রহমান বলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তোয়াহিদ আলী মারা যাবার বিষয়টি তারাও জেনেছেন। ২০১৬ সালে একবারই কেবল তিনি দেশে ফিরেছিলেন বলেও জানান তারা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এল

শেয়ার করুন

পাঠকের মতামত