আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

যুক্তরাজ্যের এমপি হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে আটক

যুক্তরাজ্যের এমপি হত্যাকারীকে সন্ত্রাসবাদ আইনে আটক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি স্যার ডেভিড আমসকে হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই হত্যাকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে।

ডেভিড অ্যামেস শুক্রবার (১৫ অক্টোবর) নিজ নির্বাচনী এলাকা এসেক্সের বেলফেয়ারস মেথোডিস্ট গির্জায় অবস্থান করছিলেন। এমতাবস্থায়, একজন আততায়ী এসে তাঁকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের কারণে শেষ পর্যন্ত স্যার ডেভিড মৃত্যুবরণ করেন। তার স্মরণে শনিবার রাতে লে-অন-সিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

ঘটনাস্থল থেকে ২৫ বছর বয়সী আলী হারবিকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। সোমালিয়ান বংশোদ্ভূত আলী যুক্তরাজ্যের উগ্রবাদীদের তালিকায় ছিলেন। প্রথমে খুনের অভিযোগে আটক করা হলেও পরবর্তীতে আলীকে সন্ত্রাসবাদের আইনের অধীনে গ্রেফতার দেখানো হয়। ২২ অক্টোবর পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদের সুযোগ পাবে পুলিশ।

শুক্রবারের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ৬৫০ জন পার্লামেন্ট সদস্যের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। হাউস অব কমনসের স্পিকার লিন্ডসে হোয়েলও পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। শনিবার (১৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী বোরিস জনসন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত