আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুবলীগের উদ্যোগে ক্যালিফোর্নিয়ায় ঐক্যবদ্ধভাবে শোক দিবস পালন

যুবলীগের উদ্যোগে ক্যালিফোর্নিয়ায় ঐক্যবদ্ধভাবে শোক দিবস পালন

গত ১৯ আগস্ট রোববার লস এঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিটল বাংলাদেশের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামী যুবলীগ ও লসএঞ্জেলেস সিটি যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ শোক ও শ্রদ্ধায় পালন করা হয়। আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মন্‌জুর আলম শাহীন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে স্বপরিবারে প্রাণ দিয়েছিলেন বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হামলার ঘটনায় আরো যারা প্রাণ হারিয়েছিলেন তারা হলেন: বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজী জামাল, ভাই শেখ নাসের ও কর্নেল জামিল, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযোদ্ধা ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, শহীদ সেরনিয়াবাত, শিশু বাবু, আরিফ রিন্টু খানসহ অনেকে। আগস্ট মাসটি তাই বাংলাদেশের মানুষের কাছে শোকের মাসে পরিণত হয়েছে। বর্তমান সরকার ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষনা করেছে।

 

সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা যথাযথ শ্রদ্ধা ও শোকে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় লস এঞ্জেলেসেও বিভিন্ন সংগঠন নানারকম কর্মসুচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। ক্যালিফোর্নীয়া ষ্টেট আওয়ামী যুবলীগের উদ্যোগেও ১৯ আগষ্ট রবিবার সন্ধ্যা ৭ টায় লিটল বাংলাদেশের বাংলাদেশ একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগের সভাপতি সুবর্ন নন্দী তাপসের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম চৌধুরীর পরিচালনায়, লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমরান এর সার্বিক তত্তাবধানে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নুরে আলম সিদ্দিকী(সহ-সভাপতি, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ), শ্যামল মজুমদার(সাংগঠনিক সম্পাদক, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ), শংকর সরকার(প্রচার সম্পাদক, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ), বিভুতী বড়ুয়া(গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ), শায়লা রুমী(সাংস্কৃতিক সম্পাদক, ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী যুবলীগ) অসীম দাম, শচীন মন্ডল, বাবু ভুইয়ান(সহ-সভাপতি, লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগ), অনির্বান সাহা টিটো(দপ্তর সম্পাদক, লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগ), হিমেল হাসান,  দীলিপ শর্মা(পরিবেশ বিষয়ক সম্পাদক,লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগ), শেখ নোমান(আইন বিষয়ক সম্পাদক, লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগ), হাসনাত কবির ভুইয়া (গ্রন্থনা ও প্রচার সম্পাদক, লসএঞ্জেলেস সিটি আওয়ামী যুবলীগ) সহ আরও অনেকে।


এছাড়াও শোক সভা ও দোয়া মাহফিলে, সভাপতি তৌফিক সোলেমান খান তুহিন এর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ- ক্যালিফোর্নিয়া শাখা, ভারপ্রাপ্ত সভাপতি জাকির খানের নেতৃত্বে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগ, সভাপতি শাহ আলম খান চৌধুরীর নেতৃত্বে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীসহ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন । শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রয়াত আওয়ামী লীগ নেতা, বঙ্গবন্ধুর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, সাবেক জাতীয় পরিষদ সদস্য ও সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী, প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, মাদারীপুর জেলার বাকশালের গভর্নর ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবিদুর রেজা খানের সুযোগ্য সন্তান হাসান রেজা খান।


শেয়ার করুন

পাঠকের মতামত