আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বিজয় বহর

লস এঞ্জেলেসে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বিজয় বহর

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী বিজয় বহর অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর রবিবার। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছর আয়োজন করা হয় এই বহরের। এবারও এই বহর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে ‘বাংলার বিজয় বহর’ ও ‘লিটল বাংলাদেশ’। 
দিনব্যাপী এই আয়োজন সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। 

আয়োজকদের সূত্রে জানা গেছে, ঐদিন সকাল ১১টা থেকে প্যারেডের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্যারেড শুরু হবে দুপুর ২টায়। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত শ্যাটু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রখ্যাত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীরাও গান এবং নৃত্য পরিবেশন করবেন। 
অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ ফি নেই। 
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। 
এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘এলএ বাংলা টাইমস’।
আমাদের জাতীয় গৌরবময় দিবসকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন ‘বাংলার বিজয় বহর’ ও ‘লিটল বাংলাদেশ’ কর্তৃপক্ষ। 


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত