আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

বিভিন্ন দাবীতে লস এঞ্জেলেসে শিক্ষকদের ধর্মঘট অব্যাহত

বিভিন্ন দাবীতে লস এঞ্জেলেসে শিক্ষকদের ধর্মঘট অব্যাহত

ছবি : কার্সনগোর এলিমেন্টারি স্কুল থেকে নেওয়া।

শিক্ষক ইউনিয়নের আহবানে বিভিন্ন দাবীতে গত সোমবার থেকে লস এঞ্জেলেসে স্কুল ধর্মঘট চলছে। শিক্ষকদের বেতন বৃদ্ধসহ বিভিন্ন দাবীতে আহুত এই ধর্মঘট চলবে দাবী আদায় না হওয়া পর্যন্ত।

লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারে এক হাজার ১২টি স্কুলের ৩৩ হাজার শিক্ষকদের ইউনিয়ন এই ধর্মঘটের আহবান জানায়। শিক্ষকদের এই ইউনিয়নে সরকারপন্থী কিম্বা বিরোধীপন্থী বলে কোনো গ্রুপ নেই। তাদের দাবীদাওয়ার মাঝে শুধু শিক্ষকদের সুযোগসুবিধাই নয়, শ্রেনীকক্ষ সম্প্রসারণ, স্টুডেন্টদের পর্যাপ্ত এডুকেশন ফ্যসিলিটির জন্য শিক্ষক বৃদ্ধি, স্কুল বাজেট বৃদ্ধিসহ আরো অনেক দাবীদাওয়া আছে।
লস এঞ্জেলেস স্কুল ডিস্ট্রিক্টের আন্ডারে ৬ লক্ষাধিক স্টুডেন্ট রয়েছে। এই ৬ লক্ষ স্টুডেটের প্রতিটা গার্ডিয়ানই শিক্ষকদের চলমান এই আন্দোলন যৌক্তিক বলে মনে করেন। ছাত্রছাত্রী ও অভিভাবকের অনেকের'ই এই আন্দোলনের সাথে সম্প্রিক্ততা আছে। এখানে রাস্তাঘাট আটকিয়ে, গাড়িঘোড়া ভাঙ্গচুর করে কিম্বা জনজীবন অতিষ্ঠ করে আন্দোলন হয় না।

শিক্ষকগণ স্কুল চলাকালীন সময়ে ক্লাস বর্জন করে স্ব স্ব স্কুলের সামনে দাঁড়িয়ে হাতে ফ্লায়ার ও প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকেন। আর শিক্ষক ইউনিয়ন নেতাদের নেতৃত্বে বিশাল একটি দল ডাউন টাউনে সিটিহলের সামনে বিক্ষোভ করেন, যেখানে প্রতিটা স্কুল থেকে দুই/একজন করে অংশগ্রহণ করে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

যুক্তরাষ্ট্রে শিক্ষকতা পেশা প্রথম শ্রেনীর পেশা হিসাবে গন্য হয়। শিক্ষকতার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম চার বছরের ব্যাচেলর্স ডিগ্রী ও সিনিয়রিটির জন্য মাস্টার্স ডিগ্রীর প্রয়োজন হয়। কিন্তু একই শিক্ষকতা যোগ্যতার অন্যান্য অনেক প্রথম শ্রেনীর চাকুরেদের চেয়ে তাহারা কম সুযোগসুবিধা পেয়ে থাকেন। অথচ শিক্ষকদের স্কুল সময়ের বাহিরেও প্রচুর হোমওয়ার্ক ও সময় ব্যয় করতে হয়।

এল.এ.ইউ.এস.ডি'র বোর্ড অফ ডিরেক্টর মেম্বার মনিকা গার্সিয়া আশা করেন, সিটি কতৃপক্ষ অচিরেই এই সমস্যার সমাধান করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত