আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অমর একুশে গ্রন্থমেলায় চার লস এঞ্জেলেস প্রবাসীর বই

অমর একুশে গ্রন্থমেলায় চার লস এঞ্জেলেস প্রবাসীর বই

প্রতি বছর এর মত এ বছরও শুরু হয়ে গেল বাংলা ভাষার মাস। বাঙালি জাতি তথা বাংলা ভাষা ভাষীর জন্য এ এক অনন্য শিহরনের মাস। বাংলাদেশসহ বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিটি বাঙালির বাংলা ভাষার  জন্য অমর একুশ এক অবিনাশী চেতনা। এই চেতনাকে মনের ভিতর লালন করেই ঢাকার বাংলা একাডেমিতে চলছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯।  অমর একুশে গ্রন্থমেলায় হাজার হাজার নতুন বই বের হবে।এই মেলায় নবীন প্রবীণ লেখকদের বই বের হবে সেক্ষেত্রে প্রবাসী লেখকরাও পিছিয়ে নেই। পিছিয়ে নেই লস এঞ্জেলেসের চার লেখক ।

তপন দেবনাথ -  লস এঞ্জেলেস প্রবাসী লেখক ও সাংবাদিক এর দুইটি বই প্রকাশিত হয়েছে। বই দুইটির নাম হচ্ছে-  “আমেরিকা সংলাপ” এবং “যে সবে বঙ্গেত জন্মি” (গল্প গ্রন্থ)।প্রকাশ করেছে শুদ্ধ প্রকাশ।আর বই দুইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। পাওয়া যাবে একুশের বই মেলায় শুদ্ধ প্রকাশ এর স্টলে । তপন দেবনাথের এ যাবত  বই প্রকাশিত হয়েছে ২৫ টি ।

শাহানা পারভীন - লস এঞ্জেলেস প্রবাসী কবি লেখক উপস্থাপিকা ও অভিনেত্রী তার এবারের  ২১শের বই মেলায় ২০১৯ আরেকটি  কবিতার বই বের হলো । বইটির নাম “মানবতা আমাদের  ঠিকানা “ শাহানা পারভীন  গত বেশ  কিছু দিন যাবত ঢাকাতে অবস্তান করছেন ।বইটি দু’জন প্রিয় মানুষকে (তার মা জননী আরেক জন শাশুড়ি মা) উৎসর্গ করেছেন । দু’জনই হারিয়ে গেছে না ফেরার দেশে।

জিয়াউদ্দিন আহমেদ - একজন লস এঞ্জেলেস প্রবাসী নুতন লেখক তার প্রথম বই   আসন্ন বইমেলায়  বইটি পাওয়া যাবে - বইটির নাম ' দাঁড়াও পথিকবর। ' দি রয়েল পাবলিশার্স বইটি প্রকাশ করেছে। লেখক নিজেই বইমেলায় উপস্থিত থাকবেন বলে ইতি মধ্যেয়ই ঢাকাই  গিয়েছেন ।

এম ইসলাম মাসুদ
- এরিজোনাতেই বসবাস করেন, মাঝে মধ্যে লস এঞ্জেলেস বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় ।এবারের বই মেলায় লেখা “গুম “ উপন্যাসটির প্রথম খন্ড  ২০১৯  একুশের বই মেলায় পাওয়া যাবে, স্টল নং ৫২৮-৫২৯, মুক্তচিন্তা প্রকাশনালয়ে। সংগ্রহ করে পড়ার অনুরোধ লেখকের। বাংলাদেশের একটি পরিবারের একজন উপার্জনক্ষম সদস্য যদি গুম খুন বা নিঁখোজ হয়, তাহলে পরিবারটি কিভাবে ধ্বংশ হয়ে যেতে পারে তারই একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন এই উপন্যাসে। ২০১৪ সাল থেকে এম ইসলাম মাসুদ নিয়মিত লিখেই চলেইছেন ।

মিডিয়ার খবরে জানা যায় যে ২০১৮ এর বই মেলাতে ৪৫০০ নতুন বই বের হয়েছিল এবং প্রায় ৭০ কোটী টাকার বাণিজ্য হয়েছিল ।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত