আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বজনহীন মৃত ব্যক্তির পাশে অভিভাবকের ভূমিকায় বাফলা

স্বজনহীন মৃত ব্যক্তির পাশে অভিভাবকের ভূমিকায় বাফলা

গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) ওরেঞ্জ কান্ট্রিতে একজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমেরিকায় উনার কোনো আত্মীয়-স্বজন নেই। শুধুমাত্র একজন মেয়ে উনার সাথে থাকেন। তিনিও সিঙ্গেল মাদার।  তিনি শুধু তার মা-বাবাকে নিয়ে থাকতেন। এমতাবস্থায় বাবার মৃত্যুর পর মারাত্মক অসহায় হয়ে পড়েন ঐ বোন। আপনারা জানেন, এখানে দাফন-কাফনে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়।

প্রথমে ঐ এলাকার মসজিদে খবর দিলে তারা ১৮০০ ডলার সংগ্রহ করে কিন্তু এই অর্থ দিয়ে তো দাফন-কাফন সব করা সম্ভব নয়। তাই কোনো মাধ্যমে খবর পেয়ে তিনি সহযোগিতার জন্য বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের মাধ্যমে বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরীর সাথে যোগাযোগ করেন। শিপার চৌধুরী কর্মব্যস্ততার মধ্যেও তাৎক্ষণিক নেতৃবৃন্দের সাথে জরুরি টেলিকনফারেন্স আয়োজন করেন। কনফারেন্সে সবাই ঐ বোনের সহযোগিতায় ঐক্যমত হয়ে একটি প্রতিনিধি দল প্রেরণের সিদ্ধান্ত নেন। প্রতিনিধি দলে ছিলেন বাফলার সাবেক প্রেসিডেন্ট জসিম আশরাফী এবং খন্দকার আলম, বর্তমান প্রেসিডেন্ট নজরুল আলম ও পাবলিক রিলেশন সেক্রেটারি ও কমিউনিটি এক্টিভিস্ট আব্দুস সামাদ।

সিদ্ধান্তের আলোকে এই প্রতিনিধিদল লস এঞ্জেলেস থেকে ১২০ মাইল দূরে ভিক্টর বিল এলাকায় গিয়ে উপস্থিত হন।

উনার দাফন সম্পন্ন করতে সর্বমোট খরচ হয় ৫২০০ ডলার। মসজিদের ১৮০০ ডলারের সাথে বাফলার পক্ষ থেকে আরও ৩৪০০ ডলার যোগ করে লাশ দাফন করা হয়। বাফলা নেতৃবৃ্ন্দ উপস্থিত থেকে যাবতীয় কাজ কাজ সম্পন্ন করেন। শনিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে সমাহিত করা হয়।

জানাযা ও দাফনের সময় দেখা যায়, বাফলার ৪ জনসহ আরও একজন মাত্র বাংলাদেশি উপস্থিত ছিলেন। আর কোনো বাংলাদেশিকে সেখানে পাওয়া যায়নি। এতে বুঝা যায়, এই ফ্যামেলির অন্য কারও সাথে তেমন যোগাযোগ ছিল না। কতটা অসহায় ছিলেন তারা।

মরহুমের মাগফেরাতের জন্য বাফলার পক্ষ থেকে উনার বাসায় একটি দোয়া মাহফিলও আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাফলা নেতৃবৃন্দ।

বাফলার এমন সহযোগিতায় ঐ বোন এবং তার মা অত্যন্ত খুশি হন। আসার সময় তারা বলেন, বাফলার প্রতি আমরা আজীবন ঋণি হয়ে থাকব। আপনারা আমাদের অভিভাবকের ভূমিকা পালন করলেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত