আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে এলএ বেঙ্গল ক্রিকেট ক্লাবের ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে এলএ বেঙ্গল ক্রিকেট ক্লাবের ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠিত

এল এ বেঙ্গলস ক্রিকেট ক্লাবের দশ বৎসর পুর্তি উপলক্ষে ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ই মার্চ, শনিবার সন্ধায় লস এন্জেলেসের স্থানিয় বলিউড ইন্ডিয়ান রেস্টুরেন্টের ব্যাংকুয়েটে এ ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়। লস এন্জেলেসে প্রতিষ্ঠিত একমাত্র বাংলাদেশি  প্রফেশনাল ক্রিকেট খেলুড়ে টিম এল এ বেঙ্গলস এবার দশ বৎসরে পদার্পন করেছে। প্রবাসি বাংলাদেশী বিভিন্ন সংগঠনের নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে শুরু করে অনেক সাধারন ক্রিকেট প্রেমিদের অংশগ্রহনে পুর্ন হয় যায় অনুষ্ঠানস্থল। টিভি অভিনেত্রী সাজিয়া হক মিমির উপস্থাপনায় দুটি পর্বে সাজানো অনুষ্ঠানের প্রথম পর্বে, এল এ বেঙ্গলস ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট নাদিম আহমেদ তার সূচনা বক্তব্যে  টিমের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে টিমটিক্ এ এগিয়ে নিচ্ছে তাদের নাম উল্যেক্ষ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটিতে কম্যুনিটির সকল স্তরের সংগঠন ও সংগঠকদের উপস্থিতি ও তাদের সমর্থনই প্রমান করে যে এল এ বেঙ্গল একটি সর্বজন সমাদ্রিত ক্রিকেট টিম। । উপস্থিত সংগঠন গুলোর মধ্যে বাফলা, বৈশাখী মেলা ও আনন্দ মেলা একটি বড় অংকের আর্থিক সহযোগীতা প্রদানের ঘোষনা দেন। এছাড়াও স্থানিয় সংবাদ সংস্থা বাংলাদেশী আমেরিকান প্রেসক্লাব অব ক্যালিফোর্নিয়া, একুশ নিউজ মিডিয়া, এল এ বাংলা টাইমস, বাংলাদেশ প্রতিদিন আর্থিক সহযোগিতার পাশাপাশি নিয়মিত সংবাদ প্রচারের মাধ্যমে এল এ বেঙ্গলসকে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন।
দল মতের উর্ধে উঠে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা, বাংলাদেশ জাতিয়তাবাদী দল ক্যালিফোর্নিয়া শাখা, ক্যালিফোর্নিয়া ষ্টেট যুবলীগ, লস এন্জেলেস সিটি যুবলীগ ও আরো বেশ কিছু সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে খেলা ধুলা সকল কিছুর উর্দ্ধে বলে উল্যেক্ষ করেন। এল বেঙ্গলস ক্রিকেট টিমের সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক ভাবে সহযোগিতার জন্য একমত পোষন করে উপস্থিত সন্মানিত ব্যাক্তিবর্গরা। ক্রিকেট সংস্থা SCCA এর সাবেক প্রেসিডন্ট এ বর্তমান গ্রাউন্ড চিফ কামাল আজিজ তার মুল্যবান বক্তব্যে এল এ বেঙ্গলসের সফলতা সাক্ষ প্রমান করেন।

পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সন্ধা ৮:৩০ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানের নৈশভোজে ছিল দেশিও সুস্বাদু খাবার।
অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গিত পরিবেশন করে আগত অতিথিদের মনোরঞ্জন করেন স্থানিয় নামি ব্যান্ড দল ফ্রিডম এজ।
উল্যেখ্য, আগামী ১৪ই এপ্রিল, রবিবার এলএ বেঙ্গলস তাদের এবারের আসরের প্রথম খেলায় অংশগ্রহন করবে। সকলকে খেলা দেখতে যাওয়ার আমন্ত্রন জানান টিম ডিরেক্টর শওকত হোসেন আনজিন। সকলের সহযোগিতায় এল এ এ বেঙ্গলস ক্রিকেট ক্লাব এগিয়ে যেতে চায় দুর্বার গতিতে।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত