আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জালালাবাদ এসোসিয়েশনের গ্রাজ্যুয়েট সংবর্ধনা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে জালালাবাদ এসোসিয়েশনের গ্রাজ্যুয়েট সংবর্ধনা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে বসবাসরত বৃহত্তর সিলেট প্রবাসীদের সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র উদ্যোগে সদ্য গ্রাজ্যুয়েট ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন রবিবার রাতে ‘ইন্সপিরেশন ২০১৯’ শিরোনামে শেরমানওক্স-এর অভিজাত অলিম্পিয়া বাঙ্কুয়েট হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রাহমান। অতিথি বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার সালিমা রাহমান ও ডাক্তার তাহিরা ফেরদৌস।

বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতে এসময় ৪৭ জন ছাত্র ছাত্রীকে এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এস্যোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুল আলম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে তরুণ প্রজন্মকে উদ্দীপ্ত করার জন্য তরুণ ছাত্র ছাত্রীদেরকেই বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হয়।



অনুষ্ঠান উপস্থাপনা করেন সদ্য স্নাতকোত্তর রাফী আকসাদ, মারিয়া জামান এবং আনিকা খান। বিভিন্ন পর্যায়  থেকে প্রতিনিধিত্বমূলক বক্তব্য প্রদান করে যথাক্রমে এলিমেন্টারি থেকে আহনাফ আবীর মাহির, মিডল স্কুল থেকে মাঈশা তাসনিম, হাই স্কুল থেকে আলভী আহমেদ ও তাহনিমা হুসাইন, কলেজ পর্যায় থেকে আনিকা খান ও ইউনিভার্সিটি পর্যায় থেকে নিশাত হামীদ।

অনুষ্ঠানের এক পর্যায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লস এঞ্জেলেসের বিশিষ্ট সমাজসেবক ও ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

প্রধান অতিথি জর্জিয়া স্টেট সিনেটর শেখ রাহমান তাঁর বক্তব্যে বলেন, বড় স্বপ্ন দেখ, স্বপ্ন বাসবায়নে কাজ করে যাও কখনো হতাশ হইয়ো না। তোমাদের মধ্য থেকেই কেউ একদিন আমেরিকার প্রেসিডেন্টও হতে পার।

অনুষ্ঠানে জালাবাদ এস্যোসিয়েশন অব ক্যালিফোর্নীয়ার আজীবন সদস্যদেরকেও বিশেষ ক্রেস্ট প্রদানের  মধ্য দিয়ে সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, আজীবন সদস্যরা হলেন, মোহাম্মদ আব্দুল হাই, শিপার চৌধুরী, মাহতাব আহমেদ, আসাদুজ্জামান বাচ্চু, মোহাম্মাদ আব্দুল বাসিত, বদরুল আলম চৌধুরী, মোহাম্মাদ নজরুল আলম, গোলাম রব্বানী চৌধুরী, মোহাম্মদ লুতফর রহমান, লিপন চৌধুরী রিপন, ইয়াসিন খালেদ রুমেল, মোহাম্মদ আব্দুল হাকিম, মোহাম্মদ আব্দুল মুনিম, জহির উদ্দিন, মোহাম্মাদ মুরাদ আহমেদ, মোহাম্মাদ আব্দুল হাসিব, সিদ্দিকুর রহমান ও লুৎফা বেগম।



এবছর সংবর্ধনাপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলেন, এলিমেন্টারি পর্যায় থেকে, আলী আসকারি, তুহিনুর রাহমান হাসিব, শাবাব আর জিয়া, লাবীবা সুবহান, তাসফিয়া নবী, ফারাবী আহমেদ, নিবিড় সুবহান, নাফিসা হাকিম, সুহা চৌধুরী, মাহির আলম, আহনাফ আবিদ মাহির, রাইসা ইসলাম, জাহারা হক ও মাহযাবিন সাব। মিডল স্কুল পর্যায় থেকে, আহমেদ মুহতাদি, ফেরদৌস জামান, শাহরিয়ার সাইদ রহমান, নাজিফা আক্তার তন্বী, সাফাত কে জিয়া, তাস্নিমা ইয়াসমিন সালাম, রামিশা সুবহান, আদ্যান জামান, মাঈশা তাসনিম, তানাজ জামান, সামিরা চৌধুরী, জাহের ইসলাম, মোহাম্মাদ মাহিন উদ্দিন, তাহসিন জামান ও এনান রাফাত রায়হান। হাইস্কুল পর্যায় থেকে, আলভী আহমেদ, আকীফ খালেদ, সাইয়েদা সুসানা রহমান, আহমেদ ইরতিজা, আসিফ হুসাইন, তাসমিহা আলম, তাহমিনা হোসাইন, নাহিদ হুসাইন নাঈম, মেহনাজ বেগম রেখা ও শাহান ধিরানিয়ান। কলেজ পর্যায় থেকে, সাঞ্জিদা আহমেদ, মোহাম্মেদ নাসির, আনিকা তাহসান খান, আবিদ সাইদ, প্রিন্স চৌধুরী, তামারা রহমান, ওবায়েদ মিয়া রিজোয়ান চৌধুরী ও সালমান সুবহান। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে, নিশাত এ হামিদ ও মারিয়া জামান।

অনুষ্ঠানের শেষে খাওয়া-দাওয়ার পাশাপাশি সংগীত ও নৃত্যের মাধ্যমে অতিথিদের বিনোদিত করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত