আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আশরাফ মিলনের মৃত্যু, শোকে স্তব্ধ প্রবাসীরা

লস এঞ্জেলেস কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি আশরাফ মিলনের মৃত্যু, শোকে স্তব্ধ প্রবাসীরা

লস এঞ্জেলেস কমিউনিটির জনপ্রিয় মুখ, বিশিষ্ট উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইতালী সম্মেলন পূর্ব কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক আশরাফ আহমেদ মিলন আর নেই।  ৯ জুলাই মঙ্গলবার বিকেল চারটায় ৫৪ বছর বয়সে তিনি থাউজ্যান্ড ওক্'স-এর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

জনপ্রিয় এই ব্যক্তির মৃত্যুতে লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটির অসংখ্য লোক হাসপাতালে ছুটে যান। অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোক প্রকাশ করতে দেখা যায়।

আশরাফ মিলন একজন সফল রিয়েলটর ব্যাবসায়ী এবং জনপ্রিয় উপস্থাপক ছিলেন। কমিউনিটির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো উপস্থানা করতেন সবসময়।  তিনি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়,  আশরাফ মিলন দীর্ঘদিন থেকে কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার স্বাভাবিক নিয়মে স্থানীয় কিডনি ডায়ালাইসি ক্লিনিকে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তখন তাকে থাউজ্যান্ড ওক্'স-এর লস রোব্লস হস্পিটালে নেয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য,  আশরাফ মিলন  ১৯৭১ পূর্ব মহিলা জয়বাংলা বাহিনীর প্রধান মরহুমা মমতাজ বেগমের ছোট ভাই ও বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর কমান্ডার ও ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মরহুম হাবিবউল্লাহ চৌধূরীর শ্যালক। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গিয়েছেন।

আশরাফ আহমেদ মিলনের স্থায়ী নিবাস ঢাকার খিলগাঁও। তিনি খিলগাঁও গভর্নমেন্ট স্কুল থেকে ১৯৮২ সালে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইসএসসি ও অত:পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং-এ অনার্স ও মাস্টার্স করেন। গত দেড়যুগ থেকে তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

তিনি একজন সফল রিয়েলটর ব্যাবসায়ী এবং বাংলা/ইংরেজি উভয় মাধ্যমে একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবে কমিউনিটিতে ব্যাপক পরিচিত ছিলেন।


শুক্রবার জানাযা, সোমবার দাফন:

আশরাফ মিলনের প্রথম জানাযার নামাজ আগামী শুক্রবার বাদ জুমা সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। অত:পর আগামী সোমবার ওয়েস্ট লেক ভিলেইজে দ্বিতীয় জানাযা শেষে ওয়েস্ট লেক সেমিট্রিতে তাকে দাফন করা হবে।

এদিকে, আশরাফ মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ- ক্যালিফোর্নিয়া শাখা, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা- ওয়েস্ট জোন, ক্যালিফোর্নিয়া বিএনপি, লিটল বাংলাদেশ প্রেসক্লাব, আনন্দ মেলা লস এঞ্জেলেস, বৈশাখী মেলা, কানেক্ট বাংলাদেশ, বিক্রমপুর এসোসিয়েশন-সহ কমিউনিটির অসংখ্য সংগঠন এবং এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদসহ গণ্যমান্য নেতৃবৃন্দ। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত