আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলার জেনারেল এসেম্বলি মিটিং সম্পন্ন

বাফলার জেনারেল এসেম্বলি মিটিং সম্পন্ন

লস এঞ্জেলেসের সকল প্রবাসী সংগঠনের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)’-এর জেনারেল এসেম্বলি মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার ( ২১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বাফলার নিজস্ব কার্যালয়ে এই মিটিং অনুষ্ঠিত হয়।

বাফলার প্রথা অনুযায়ী প্রতিটি নতুন ক্যাবিনেট দায়িত্ব গ্রহণের পর সকল সদস্য এবং কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে এই জেনারেল এসেম্বলি মিটিং আয়োজন করা হয়। এতে বাফলার এক্সিকিউটিভ সদস্য, এসোসিয়েট সদস্য, বোর্ড অব ট্রাস্টি, এডভাইজরি বোর্ড, চ্যারিটি কমিটিসহ সবগুলো স্ট্যান্ডিং কমিটির সদস্য, মিডিয়া সদস্য, প্রাক্তন কেবিনেট সদস্য-সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বাফলা সংগীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে 'স্টেট অফ দ্য ফেডারেশন বক্তৃতা' প্রদান করেন বাফলার নবনির্বাচিত প্রেসিডেন্ট শিপার চৌধুরী। তিনি তার বক্তব্যে আগামী দুই বছরের জন্য বাফলার বিভিন্ন কার্যক্রম ও নতুন কেবিনেটের কার্যপ্রণালী, কর্মসূচি এবং পরিকল্পনা উপস্থাপন করেন।

মিটিংয়ে উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাফলাকে ভালোবেসে এবং কমিউনিটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন- আমরা সবার প্রতি কৃতজ্ঞ। অনেকে নানা ব্যস্ততার মধ্যেও আজকের মিটিংয়ে উপস্থিত হয়েছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

কমিউনিটির ঐক্য ও সম্প্রীতির কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের একতার একটা প্রেরণা হচ্ছে বাংলাদেশ। আমাদের বেঁচে থাকার অবলম্বন হচ্ছে বাংলাদেশ। আমরা যদি দেশকে মন থেকে ভালোবাসতে পারি, দেশের মানুষকে ভালোবাসতে পারি, দেশের কল্যাণ চিন্তা করতে পারি তাহলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করি।

মহান মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের ইতিহাসের একটি রক্তাক্ত অধ্যায় হচ্ছে মহান মুক্তিযুদ্ধ। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি।  যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন মাতৃভূমি পেয়েছি, সেইসব বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের গভীর শ্রদ্ধা। আপনারা জানেন, বাফলা ইতোমধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে একটি প্রজেক্ট হাতে নিয়েছে। ইতোমধ্যে দেশে আমরা দুজন মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন করেছি। আপনারা জানেন, আমরা এখানে অস্বচ্ছল প্রবাসীদের জন্য  আপনাদের সহযোগিতা থাকলে আমরা ভবিষ্যতে আরও এরকম প্রজেক্ট হাতে নেব। সরকারের পাশাপাশি দেশের মানুষের জন্য নিজেদের উপার্জিত অর্থ থেকে দেশে সমাজ উন্নয়নে কাজে লাগাতে পারলে আমাদের শ্রম সার্থক হবে।

শিপার চৌধুরী আরও বলেন, আমরা নতুন ক্যাবিনেট দায়িত্ব নেওয়ার পর বাফলার কার্যক্রমগুলোকে আরও সুন্দরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আগামী ২০২১ সালে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। আমরা এই মাহেন্দ্রক্ষণটাকে এখানেও অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করতে চাই। এজন্য আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন।


এসময় প্রেসিডেন্ট শিপার চৌধুরী বাফলা চ্যারিটির নতুন কমিটির নাম ঘোষণা করেন। জসীম আশরাফিকে কো-অর্ডিনেটর এবং মেজর (অব.) এনামুল হামিদ ও নজরুল আলমকে সদস্য করে বাফলা চ্যারিটি কমিটি পুনর্গঠন করা হয়।

প্রেসিডেন্টের বক্তব্যের উপর আলোচনা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিরা।

বাফলার প্রতিষ্ঠাতা ড. মাহবুব খান তাঁর বক্তব্যে বলেন, বাফলাকে আমরা সবসময় দল-মতের উর্ধ্বে রাখতে চাই। এখানে বসার পর কে আওয়ামীলীগ, কে বিএনপি, কে মুনা- তা ভাবি না। বরং আমরা সবাই বাংলাদেশি। এটিই আমাদের প্রধান পরিচয়। এভাবে ভাবতে পারলে আমরা কিছু করতে পারব।
 
ড. মাহবুব খান এসময় বাফলার তহবিলে ৫ হাজার ডলার ক্যাশ প্রদান করেন।

সাবেক প্রেসিডেন্ট ডা. আবুল হাসেম বাফলার নতুন ক্যাবিনেটসহ সবাইকে ধন্যবাদ ও স্বাগত জানান। তিনি বাফলার অগ্রযাত্রায় সবধরণের সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন পরামর্শ দেন।


বাংলাদেশ  আওয়ামীলীগ ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি তৌফিক সেলায়ামান খান তুহিন বলেন, আমি দীর্ঘ ১৩ বছর ধরে বাফলাকে পর্যবেক্ষণ করেছি। কমিউনিটির বিভিন্ন মানুষকে একটা ডিউটির মধ্যে ফেলে কিভাবে সম্পৃক্ত করা যায়, এক্ষেত্রে বাফলা ব্যাপক সফলতা লাভ করেছে। আমাদের দেখা সময়গুলোতে অনেক দূরে এগিয়ে  গেছে বাফলা। আমরা বাফলার মাধ্যমে দেশের জন্য কিছু করতে পারলে গর্ববোধ করব। এটি আমাদের জন্য বিশাল সুযোগ। আমরা সবসময় বাফলার সাথে আছি।

আ.লীগ নেতা জামাল হোসেন বলেন, আজ আমি এখানে প্রথম এসেছি। এখানে এসে একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করলাম, ধর্ম বর্ণ দল-মত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম দেখে আমি অভিভূত। এখানে সবারই একটি পরিচয়- তার নাম বাংলাদেশ তথা বাফলা।.

এছাড়াও কমিনিউটির সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি আনোয়ার হোসেন রানা, বর্তমান সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, বর্তমান সেক্রেটারি বদরুল আলম মাসুদ, তরুণ নেতা সৈয়দ নাসির উদ্দিন জেবুল, বিশিষ্ট সাংবাদিক মাশহুরুল হুদা, নজরুল আলম, মোহাম্মদ আলী, সাইদুল হক সেন্টুস, ক্যালিফোর্নিয়া আ.লীগের প্রতিষ্ঠাতা টিয়া হাবিব, বদরুল আলম চৌধুরী শিপলু প্রমুখ।

বাফলার জেনারেল সেক্রেটারি আঞ্জুমান আরা শিউলির পরিচালনায় অনুষ্ঠিত মিটিংয়ে নবনির্বাচিত ক্যাবিনেটের সদ্যরাও বক্তব্য রাখেন।

শেয়ার করুন

পাঠকের মতামত