আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লস এঞ্জেলেসে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে লস এঞ্জেলেসে বিএনপির বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ফেডারেল ভবনের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্যালিফোর্নিয়া বিএনপি'র উদ্যোগে গতকাল রবিবার (২০ অক্টোবর) দুপুরে এই কর্মসূচি পালিত হয়।


ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম ওয়াহিদ রহমনের সঞ্চালনায় সামাবেশে কয়েকশ’ প্রবাসী বাংলাদেশী উপস্হিত ছিলেন। সমাবেশে খালেদা জিয়াকে ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় তারা এর তীব্র নিন্দা জনিয়ে অনতিবিলম্বে তার মুক্তি দাবী করেন।


নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে গণতন্ত্র মুক্তি পাবে না। আইনী প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি না হলে দেশেরে জনগনকে সাথে নিয়েই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনব। তিনি আরো বলেন, একমাত্র সরকারের নীল নকশার কারনেই আজ খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। রাতের আধারে ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে। তারা পুলিশসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ক্ষমতার মসনদে এখনো টিকে আছে। এই অবৈধ সরকার বিএনপিকে ধবংস করার জন্য বিএনপির নেতা-কর্মীদের নামে শতশত মামলা, হামলা ও পুলিশ দিয়ে যেভাবে নির্যাতন করেছে তাতে বিএনপি টিকে থাকার কথা নয়। কিন্তু বিএনপিকে মানুষ ভালোবাসে বলেই সরকারের সকল হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারন মানুষ এখনো বিএনপির ডাকে সাড়া দিচ্ছে। তাই আমরা দেশে এবং বিদেশে অবস্হানরত সকল বাংলাদেশী জনগনকে সাথে নিয়ে গনতান্ত্রিকভাবে শান্তিপুর্ন আন্দোলনের মাধ্যমই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনবো ইনশা-আল্লাহ।


সমাবেশে উপস্হিত ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সাবেক সভাপতি সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছিত, সামসুজ্জোহা বাবলু, সহ-সভাপতি সাইফুল আনসারী চপল, অপু সাজ্জাদ, আফজাল হোসেন শিকদার, আহসান হাফিয রুমী, শওকত হোসেন আনজিন, অধ্যাপক শাহদাৎ হোসেন শাহীন, মিকায়েল খান রাসেল, আবিদ রহিম, লিটু হোসেন, যুগ্ন সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দীন জেবুল, বদরুল আলম মাসুদ, মোয়াজ্জেম হোসেন রাসেল, লায়েক আহমেদ, ইলিয়াছ মিয়া, শাহদাৎ কবির ভুইয়া শান্ত, সাংগঠনিক সম্পাদক মারুফ খান, লোকমান হোসেন, মহিলা সম্পাদক এ্যাড: সামসুন খান লাকী, দপ্তর সম্পাদক রেজাউল হায়দার  চৌধুরী বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, অর্থ সম্পাদক আব্দুল মোতালেব, আপ্যায়ন সম্পাদক খসরু রানা, সমাজ কল্যান সম্পাদক আব্দুল মান্নান,  স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কবির আহমেদ, পরিবহন বিষয়ক সম্পাদক আহামেদ রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সাল সালাম, খোরশেদ আলম রতন, মানিক চৌধুরী, সামীমা জ্জোহা, পারভীন জামান, সেলিমা ইয়াসমীন, মিসেস আফজাল, ওয়াহিদা রহমান, সাহিদা রহমান, সামিয়া আলম চৌধুরী, জোবেদা আলম, কাজল মিয়া, আসিফ আলম চৌধুরী, আনজুদা রহমান, মিরাজ আলম, জুয়েল সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

পাঠকের মতামত