আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসঃ যেন এক ভূতুড়ে নগরী

লস এঞ্জেলেসঃ যেন এক ভূতুড়ে নগরী

লস এঞ্জেলেসের মানচিত্র

করোনাভাইরাসের প্রভাব


ক্যালিফোর্নিয়ার অন্যতম জনপ্রিয় নগরী হচ্ছে লস এঞ্জেলেস। বিশ্বব্যাপী চলচ্চিত্র ও পর্যটন নগরী হিসেবে এর খ্যাতি রয়েছে। তাছাড়া, এই শহরকে বলা চলে পৃথিবীর প্রযুক্তি পণ্যের রাজধানী। কম্পিউটার চিপ তৈরির জন্য প্রসিদ্ধ সিলিকন ভ্যালি থেকে শুরু করে আইবিএম, মাইক্রোসফট, ফেসবুক ইত্যাদি সকল প্রতিষ্ঠানের সদর দপ্তর অবস্থিত এখানে।



লস এঞ্জেলেস নগরীতে রয়েছে বহু দর্শনীয় পর্যটন এলাকা ও বিনোদন কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই শহর যেন এক ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সম্প্রতি নগর প্রশাসন এক নির্বাহী আদেশের মাধ্যমে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। জরুরী অবস্থা জারি হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর।




কয়দিন আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সকল বিনোদন ও পর্যটন স্থানগুলো। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, ব্যায়ামাগার, বার কি নেই এই বন্ধের তালিকায়। সবখানে এক থমথমে ভীতিকর পরিবেশ। কেউ যেন আর বাইরে বের হতে চাচ্ছে না।




লস এঞ্জেলেসের পর্যটন ও বিনোদন স্পটগুলোতে নতুন করোনাভাইরাসের কতটুকু প্রভাব পড়েছে, তাই নিয়ে এলএবাংলা টাইমসের এই আয়োজন। এই সপ্তাহের শনি ও রবিবার শহরের বেশ কিছু এলাকা ঘুরে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

     



লা ব্রিয়া টার পিটস্ লস এঞ্জেলেস নগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান। বিভিন্ন ধরনের লাখ লাখ হাঁড় থাকার কারণে এটাকে ‘হাড় কংকাল জাদুঘর’ও বলা হয়। এখানে দর্শনার্থীদের উপস্থিতি দেখলে মনে হবে জাদুঘরটির প্রবেশ ফি ৫ ডলার থেকে ৫০০ ডলার হয়ে গেছে। সেখানে গিয়ে এই প্রতিবেদক দুইতিন জনের বেশি দেখা পেলেন না।




গেট্টি সেন্টার, লস এঞ্জেলেসের একটি প্রসিদ্ধ শিল্প জাদুঘর। আধুনিক শিল্পকর্মে বিধৃত হয়েছে বিশ্বের ইতিহাস। এখানে রেনেসাঁর যুগ থেকে আধুনিককাল পর্যন্ত সময়ের বহু প্রাচীন ও আধুনিক আকর্ষণীয় শিল্পকর্ম স্থান পেয়েছে। রয়েছে ফরাসীদের ডেকোরেটিভ আর্ট ও ফটোগ্রাফি। কিন্তু এখন আর এসবে যেন কারো আগ্রহ নেই। দর্শনার্থীদের অভাবে এমনই ফাঁকা এই যাদুঘর।




বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের কাছে একটি পরিচিত নাম ‘ইউনিভার্সাল স্টুডিওজ’। এখানে রয়েছে রেকর্ডিংয়ের সব আধুনিক সরঞ্জাম। চলচ্চিত্রপ্রেমীরা এখানে বিশ্বের বিশাল ব্যয় বহুল চলচ্চিত্রগুলোর প্রাথমিক নির্মাণ কাজ কীভাবে সম্পন্ন হয়, তা দেখতে আসে। এখানে আসলে অনেক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীরও সাক্ষাৎ পাওয়া যায়। তাই প্রতিদিন অগণিত লোকের ভিড় হয় এখানে।




কিন্তু এখনকার দৃশ্য। যে কেউ তা দেখলে আঁতকে উঠবে। সেখানে গিয়ে যে কয়জনের দেখা পাওয়া গেল, প্রায় সবাই সেখানে কাজ করেন বলে জানান। গেইটে থাকা এক কর্মচারীর সাথে কথা হয় এলএবাংলা প্রতিবেদকের। জানতে চাই, দর্শনার্থীদের উপস্থিতির বিষয়ে। স্বল্পভাষী লোকটি খুব অল্প কথায় বলে দিলেন, কাজ না থাকলে এখন তেমন কেউ আসে না।




সানসেট বুলেভার। লস এঞ্জেলেসের একটি প্রসিদ্ধ রাস্তা। ম্যুভি, সংগীত ও অন্যান্য গণমাধ্যম বিনোদনের জন্য বিখ্যাত। রোমান্সপ্রিয় ও আড্ডাবাজদের আখড়া বলা যায় এই স্থানটিকে। কিন্তু পরিচিত এই জায়গাটি এখন আপনার চিনতেই কষ্ট হবে। বারবার মনে হবে ভুলে অন্য কোথাও এসে পড়লাম না তো। জন মানুষের চিহ্ন নেই জনাকীর্ণ এই স্থানটিতে।




প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব পড়েছে লস এঞ্জেলেসের বাউল সম্প্রদায়েও। সংগীত প্রেমীদের আনাগোনা কমে গিয়েছে ‘হলিউড বাউলে’। করোনাভাইরাসের ভয়ে এখন আর কোন সঙ্গীতপ্রেমী সংগীতের লাইভ পরিবেশনা উপভোগ করতে আসছে না নগরীর সর্ববৃহৎ প্রাকৃতিক এই এম্ফিথিয়েটার।




একইরকম চিত্র দেখা গেল, ডিজনিল্যান্ড, হলিউড সাইন ও লস এঞ্জেলেস এয়ারপোর্টেও। কর্মব্যস্ত এই জায়গাগুলোতে কোথাও নেই কোন কর্মচাঞ্চল্য। সবকিছু কেমন যেন স্থবির। যেন এক ভূতুড়ে নগরী।    

 



এলএবাংলা টাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত