আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কারাগারে করোনায় আক্রান্ত ১ জন

লস এঞ্জেলেস কারাগারে করোনায় আক্রান্ত ১ জন

লস এঞ্জেলেস কারাগার

কারাগারে করোনাভাইরাসের এটিই প্রথম রোগী



এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে লস এঞ্জেলেসের কারাগারে অন্তরীণ এক ব্যক্তি। রবিবার ক্যালিফোর্নিয়ার সংশোধন ও পুনর্বাসন বিভাগ (সিডিসিআর) এই ঘোষণা করেন।



সংশোধন কেন্দ্রের কর্মকর্তারা জানান, কারাগার সিস্টেমে এই প্রথম এক ব্যক্তির কভিড -১৯ (করোনাভাইরাস) এ আক্রান্ত হওয়ার বিষয়টি তারা শনাক্ত করে। সুতরাং কারাগারে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়া এটিই প্রথম রোগী।



জানা যায়, কারাগারে অন্তরীণ এই ব্যক্তি নিজেই স্বাস্থ্যসেবা কর্মীদের বিষয়টি অবহিত করেন। তিনি সুস্থবোধ না করায় স্বাস্থ্যকর্মীদের ডাকেন। পরে ২০ শে মার্চ তার শরীর পরীক্ষা করা হয়। আর এভাবে রবিবারে প্রাপ্ত ফলাফলে কারাগারে প্রথম করোনা শনাক্তের বিষয়টি জানতে পারে কর্তৃপক্ষ।



অবশ্য এসব নিয়ে কারাগারে হট্টগোল তৈরি হয়েছিল। পরে পরিবেশ শান্ত করা হয়। এখন ঝুঁকিপূর্ণ লোকদেরও পৃথক করা হয়েছে। সেইসাথে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এমন লোকজনদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।



সিডিসিআর আরও জানান যে, স্যাক্রামেন্টোতে দুজন কারাগার কর্মচারীও কভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে তারা শনাক্ত করে। সেইসাথে নতুন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ফলসাম স্টেট কারাগারের একজন কর্মচারীও। পরীক্ষার পর তাদের শরীরে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে পারে তারা।

 



এলএবাংলা টাইমস 

শেয়ার করুন

পাঠকের মতামত