আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কমপক্ষে মে পর্যন্ত বন্ধ থাকবে লস এঞ্জেলেসের সমস্ত স্কুল

কমপক্ষে মে পর্যন্ত বন্ধ থাকবে লস এঞ্জেলেসের সমস্ত স্কুল

ইন্টারনেট থেকে প্রাপ্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য এমন সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ



কমপক্ষে ১লা মে মাস পর্যন্ত বন্ধ থাকবে লস এঞ্জেলেস শহরের সমস্ত পাবলিক স্কুল। গতকাল সোমবারের এক ঘোষণায় এমন তথ্য জানান কর্তৃপক্ষ। প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এমন সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।  



সেইসাথে এই ঘোষণায় অনলাইনে পাঠদানের বিষয়ে জোর দেওয়া হয়। জানা যায়, অনলাইন পাঠদান কর্মসূচী চালিয়ে যাওার জন্য দুস্থ ও অভাবীদের খাবার, কম্পিউটার ও ইন্টারনেট সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।  



মে মাসের আগে পাবলিক স্কুলগুলো খোলার সম্ভাবনা দেখছে না তারা। আর তাই দেশটির দ্বিতীয় বৃহত্তম স্কুল সিস্টেমটি পরিচালনার জন্য লস এঞ্জেলেস কাউন্টি শিক্ষা অফিসের প্রধান ডেব্রা ডুয়ার্ডোর কে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় স্কুল সিস্টেম তদারকির করার জন্য তিনি কাজ করবেন বলে জানা যায়।



ডুয়ার্ডোর এই কর্মসূচী লস এঞ্জেলেস কাউন্টির ৮০টি জেলার মধ্যে বিস্তৃত হচ্ছে বলে জানানো হয়। লস অ্যাঞ্জেলেস সম্মিলিত এবং কাউন্টি পাবলিক স্কুল জেলাগুলিতে প্রায় ১৫ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে বলে জানা যায়।



“আমি আশা করি খুব শীঘ্রই আবার আমাদের পাঠদান কাজ কিছুটা স্বাভাবিক হয়ে উঠবে” বলে আশাবাদ ব্যক্ত করেন  লস এঞ্জেলেস সম্মিলিত স্কুল সুপারিন্টেনডেন্ট। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় এমন তথ্য জানান অস্টিন বাটনার।



লস এঞ্জেলেস স্কুলগুলোর জন্য গৃহীত এই বিশাল কর্মসূচী বাস্তবায়নে ১০০ মিলিয়ন ডলার খরচের কথা উল্লেখ করা হয়।  



লস এঞ্জেলেস সম্মিলিত স্কুলগুলোর জন্য গৃহীত এই কর্মসূচীতে কাজ করা স্বেচ্ছাসেবীদের প্রতিদিন ১০০ ডলার স্টাইপেন্ড প্রদান করা হবে বলে জানানো হয়। কর্তৃপক্ষ জানায় স্কুলগুলোর জন্য গৃহীত এই কর্মসূচীর ব্যয় জরুরী অবস্থার ব্যয়ের সাথে যুক্ত হবে।



এলএবাংলা টাইমস 

শেয়ার করুন

পাঠকের মতামত