আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় এক শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ১১

লস এঞ্জেলেসে করোনায় এক শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ১১

ইন্টারনেট থেকে নেওয়া ছবি

১৮ বৎসরের কম বয়সী এই শিশু ল্যানকাস্টারের বাসিন্দা বলে জানান স্বাস্থ্য বিভাগ



কভিড-১৯ (করোনাভাইরাসের) প্রাদুর্ভাবের শুরু থেকেই বলা হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুহার শূন্য। কিন্তু লস এঞ্জেলেসের ক্ষেত্রে এই কথা ধোপে টিকলো না। এখানে প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব এতোটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে যে নাবালক এই শিশুটিও প্রাণ রক্ষা করতে পারল না।



কোভিড -১৯-এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মঙ্গলবার আরও বেশি ক্ষতির কথা জানান লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। কারণ করোনাভাইরাসজনিত কারণে সম্ভবত এটিই প্রথম শিশুমৃত্যুর ঘটনা।



লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগ এই বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। শুধু ১৮ বৎসরের কম বয়সী এই নাবালক ল্যানকাস্টারের বাসিন্দা বলে উল্লেখ করেন।  



গভর্নর গ্যাভিন নিউসোম বলেন, রোগী শিশু ছিলেন না।  তিনি ‘কিশোর’ ছিলেন। সেইসাথে তিনি এই মৃত্যুটিকে ‘মর্মান্তিক ক্ষতি’ বলে অভিহিত করেন। লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি জানিয়েছেন,  তিনি এই কাউন্টির কাছ থেকে অনেক কিছু শিখেছেন।



গত ৪৮ ঘন্টায় লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে ২৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। কর্তৃপক্ষের মতে নতুন আক্রান্ত এই ২৫৬ জন নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৬২ জনে।



তবে স্বাস্থ্য বিভাগ এখনো কারাবন্দী বা গৃহহীন জনগোষ্ঠীর মধ্যে ভাইরাস শনাক্তকরণের কাজ করেনি। যদিও গতকাল লস এঞ্জেলেস কাউন্টির কারাগারে এক বন্দী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন, বলে জানান কারা কর্তৃপক্ষ। অবশ্য এতে করে কাউন্টির এই জেলখানায় থাকা বন্দীরা হট্টগোল করে বলেও জানা যায়।



কাউন্টির এক সমীক্ষা থেকে জানান যায়,  প্রায় ৪২% ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর বয়সী লোকজন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হচ্ছে। আর ৪১ থেকে ৬৫ বৎসর বয়স পর্যন্ত এই সংক্রমণের হার ৩৯ শতাংশ।



/এলএবাংলা টাইমস/

 

শেয়ার করুন

পাঠকের মতামত