আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাভাইরাস: কমিউনিটির সচেতনতায় এলএ বাংলা টাইমসের অনুরোধ

করোনাভাইরাস: কমিউনিটির সচেতনতায় এলএ বাংলা টাইমসের অনুরোধ

লস এঞ্জেলেস অস্বাভাবিক হারে বাড়ছে করোনা রুগীর সংখ্যা, হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিনিয়ত করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের হারে বাড়ছে অবিশ্বাস্যভাবে। এদিকে নিউইয়র্কের পর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্যালিফোর্নিয়া তথা লস এঞ্জেলেস কাউন্টি। তাই এই মরণব্যধিরর ঝুঁকি এড়াতে প্রয়োজন সতর্কতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এলএ কাউন্টি পাবলিক হেলথ বিভাগ এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটির সচেতনতার জন্য এলএ বাংলা টাইমসের পক্ষ থেকে নিম্নোক্ত অনুরোধ জানানো যাচ্ছে:

    ১। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না।
    ২।  বের হলে জনসমাগমস্থল এড়িয়ে চলুন। ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখুন।
    ৩। ১০ জন অথবা তার বেশি একসাথে জড়ো হবেন না।
    ৪। হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন।
    ৫। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।
    ৬। কোন কাজে হাতে গ্লাবস ব্যবহার করুন।
    ৭। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ/সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন (কমপক্ষে ২০ সেকেন্ড)।
    ৮। হাঁচি, কাঁশি দেওয়ার সময় টিস্যু, রুমাল বা কনুই  দিয়ে মুখ ঢেকে রাখুন।
    ৯। হাত না ধুয়ে মুখ, চোখ, নাক স্পর্শ করবেন না।
    ১০। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন।
    ১১। প্রচুর ফলমূল এবং পর্যাপ্ত পানি পান করুন।
    ১২। কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিন। সবধরণের খাবার রান্নার সময় ভালোভাবে সিদ্ধ করুন।
    ১৩। ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন।
    ১৪। থাকার ঘর এবং কাজের যায়গা নিয়মিত পরিষ্কার রাখুন।
    ১৫। জ্বর, সর্দি, কাঁশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
    ১৬। বাজারে জীবানু নাশক না পেলে নিজেই তৈরী করুন জীবানু নাশক। ১ গ্যালন পানিতে ৫ চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। বাসা-বাড়ির ব্যবহৃত জিনিসপত্র জীবানুমুক্ত করতে এই মিশ্রন ব্যবহার করুন। 


কমিউনিটির যেকোন প্রয়োজনে এলএ বাংলা টাইমস আপনাদের পাশে আছে। আমরা ইতোমধ্যে একজন সংক্রামক ব্যধি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ রাখছি। যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে: +1 310-619-3532, মেইল করতে পারেন: Labanglatimes@gmail.com

শেয়ার করুন

পাঠকের মতামত