আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

'সেইফার অ্যাট হোম’ আদেশ চলবে ২ মাসঃ এলএ মেয়র এরিক গারসেট্টি

'সেইফার অ্যাট হোম’ আদেশ চলবে ২ মাসঃ এলএ মেয়র এরিক গারসেট্টি

সংবাদ সম্মেলনে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি

গত সপ্তাহে জারি হওয়া এই আদেশ আগামী এপ্রিল মাসের ১৯ তারিখ পর্যন্ত চলার কথা ছিল

প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে জরুরী অবস্থার পাশাপাশি গত সপ্তাহে ‘সেইফার অ্যাট হোম’ নামে এক নির্বাহী আদেশ জারি করে লস এঞ্জেলেস কাউন্টি প্রশাসন। 
গতকাল বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি জানান, এল এ কাউন্টির বসবাসকারীদের জন্য জারি করা, ঘরে থাকার আদেশ মে মাসের অর্ধেক পর্যন্ত চলবে। তবে এর বেশিও হতে পারে। পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। 
এই নির্বাহী আদেশের আওতায়  সবাইকে ঘরে থাকার আহ্বান জানান এলএ নগর প্রশাসন। গত সপ্তাহে জারি হওয়া এই আদেশ আগামী এপ্রিল মাসের ১৯ তারিখ পর্যন্ত চলার কথা ছিল। 
কিন্তু লস এঞ্জেলেস কাউন্টিতে ক্রমবর্ধমান হারে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আর সেই কারণেই চলমান এই নির্বাহী আদেশের মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়। 
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে গারসেট্টি বলেন, “আমরা মরণব্যাধী এক ভাইরাসের সাথে যুদ্ধ করছি। আমাদের সবাইকে একসাথে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে”।
সংবাদ সম্মেলনে লস এঞ্জেলেস কাউন্টির সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরেন মেয়র। তিনি জানান, গতকাল পর্যন্ত এলএ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১৩ জনে। এর মধ্যে শুধু গতকাল নতুন করে প্রাণ হারায় ৩ জন।
সেইসাথে ভাইরাসটিতে লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা ৭৯৯ জন বলে উল্লেখ করেন এলএ মেয়র। এর মধ্যে শুধু গতকাল নতুন করে আক্রান্ত হন ১৩৮ জন। 

এই কারণে নগর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কেন্দ্রীয় সরকারের সাথে মিলে জারি করে বিভিন্ন নিষেধাজ্ঞা। প্রশাসনিক নির্বাহী আদেশের মাধ্যমে কাউন্টির সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়। জরুরী অবস্থা জারি করা হয় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর থেকেই। 
ভাইরাসটির সংক্রমণ কমাতে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় নগর কর্তৃপক্ষ। সেইসাথে সকল স্কুল, অফিস, আদালত বন্ধের পাশাপাশি নাগরিকদের প্রতি জারি করা হয় ঘরে থাকার নির্বাহী আদেশ। 
কয়দিন আগেই এই আদেশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে সকল বিনোদন ও পর্যটন স্থানগুলো। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত,ব্যায়ামাগার, বারসহ অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।    
/এলএবাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত