আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; ব্যবসায়ী ও কর্মচারীদের জন্য ‘হেল্প সেন্টার’ চালু করল এলএ কাউন্টি

কভিড-১৯; ব্যবসায়ী ও কর্মচারীদের জন্য ‘হেল্প সেন্টার’ চালু করল এলএ কাউন্টি

রেস্টুরেন্টে করোনাভাইরাসের প্রভাব

এই হেল্প সেন্টারের মাধ্যমে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের নানাবিধ সহায়তা করা হবে


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ, সেইসাথে চলমান জরুরী অবস্থা ও নির্বাহী আদেশের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীদের নানাবিধ সহায়তা করার জন্য ‘কল সেন্টার’ চালু করেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি।


আজ বৃহস্পতিবার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের কথা চিন্তা করে কেন্দ্রীয়ভাবে এমন সহায়তা কেন্দ্র চালু করা হয় লস এঞ্জেলেস কাউন্টিতে। এই কল সেন্টারে যে কোন ব্যবসায়ী বা কর্মচারী বিনে পয়সায় কল করে তার সমস্যার কথা জানাতে পারবে। আর সমস্যা বুঝে করণীয় ব্যবস্থা নিবে কাউন্টি কর্তৃপক্ষ।


খুব দ্রুত গতিতে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। আর তাই কাউন্টির ব্যবসায়ী ও কর্মচারীদের এমন দুর্যোগে পাশে দাঁড়ায় এলএ কর্তৃপক্ষ।


কাউন্টির এই সেবা কার্যক্রম ‘ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, এইজিং এন্ড কমিউনিটি সার্ভিসেস’ বিভাগের সাথে সমন্বয় করে পরিচালিত হবে।


সহায়তা প্রসঙ্গে কাউন্টির কনজুমার ও বিজনেস অ্যাফেয়ার বিভাগের পরিচালক জোসেফ এম নিকচিতা জানান, এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে ব্যবসায়ীদেরকে পাবলিক হেলথের বিভিন্ন বিষয়ে তাদের সচেতনতা করা হবে। সেইসাথে সাম্প্রতিক রিলিফ প্যাকেজ, জরুরি আর্থিক লোন কর্মসূচী, কেন্দ্রীয় ও স্টেট সরকারের নানাবিধ সহায়তা কার্যক্রম, ওয়ার্কশেয়ার কার্যক্রম ইত্যাদি বিষয়ে তথ্য জানানো ও সহায়তা করা হবে।      


তাছাড়া,এই সহায়তা কেন্দ্রটি বেকারত্ব বীমা দাবি দায়ের, কর্মসংস্থানের সন্ধান ও অন্যান্য বিষয়ে সহায়তা করবে, বলে জানান নিকচিতা।


সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সপ্তাহের সবদিনই খোলা থাকবে এই কল সেন্টার। সেবা নেওয়ার জন্য সেখানে কল করা যাবে। সেইসাথে পাঠানো যাবে যে কোন প্রকারের ইলেকট্রিক অনুরোধ। সহায়তার জন্য কল করতে পারেন ৮৩৩-২৩৮-৪৪৫০ এই নম্বরে। 


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত