আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনাভাইরাস প্রতিরোধে লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষের নির্দেশনা

করোনাভাইরাস প্রতিরোধে লস এঞ্জেলেস সিটি কর্তৃপক্ষের নির্দেশনা

লস এঞ্জেলেসে করোনাভাইরাসের পরিস্থিতি দিনদিন ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় লস এঞ্জেলেস কাউন্টিতে এই ভাইরাসে নতুন করে প্রাণ হারিয়েছেন ৯ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ২১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪২১ জন।

মরণব্যাধী করোনাভাইরাসের বিস্তার রোধে ক্যালিফোর্নিয়া স্টেটে চলছে জরুরি অবস্থা। এই অবস্থায় নিরাপত্তার জন্য লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের জন্য কিছু জরুরি নির্দেশনা দিয়েছে সিটি কর্তৃপক্ষ। এই সময় সবাইকে ঘরে থাকার জন্য নির্বাহী আদেশ দিয়েছে নগর প্রশাসন। প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।


নির্দেশনার মধ্যে যা রয়েছে:
যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে:
গ্রোসারি স্টোর: গ্রোসারি স্টোর, কনভিনিয়েন্স স্টোর ও ডেলিভারি সার্ভিস চালু রয়েছে।
রেস্টুরেন্ট: শুধু খাবার নিয়ে আসা যাবে বা ডেলিভারি করা যাবে। রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না।
আর্থিক প্রতিষ্ঠান: ব্যাংক ও ক্রেডিট ইউনিয়ন চালু থাকবে।
ট্রান্সপোর্টেশন সার্ভিস: লস এঞ্জেলেস ডট, মেট্রো বাস, ট্রেন, ট্যাক্সি, রাইডশেয়ার ও এসব মেরামত প্রতিষ্ঠান চালু থাকবে।
হেলথকেয়ার অপারেশন: হাসপাতাল, ক্লিনিক, ডেন্টিস্ট, ফার্মাসিস, ভেটেনারি কেয়ার, ক্যানাবিস ডিসপেনসারি চালু থাকবে।
হার্ডওয়্যার স্টোর: হার্ডওয়্যার, বিল্ডিং ও সাপ্লাই স্টোর খোলা থাকবে।

করোনার সিম্পটম দেখা দিলে যা করবেন:
১। এই নম্বরে ৯-১-১ কল করবেন না  
২। হেলথ কেয়ার অথবা আপনার ডাক্তারকে কল দিন
৩। হাসপাতাল বা ইমারজেন্সি রুমে যাওয়ার দরকার নেই
৪। হেলথ কেয়ারে সম্ভব না হলে ২-১-১ নম্বরে কল দিন
   
সামাজিক দূরত্ব বজায় রাখুন:
সামাজিক দূরত্ব বলতে বোঝায় ঘনিষ্ঠভাবে যোগাযোগ না করা। যাতে করে ভাইরাসটি দ্রæত ছড়িয়ে পড়তে না পারে। একসাথে অনেকে জড়ো না হওয়া, হৈচৈ বা আড্ডাবাজি না করাই হলো সামাজিক দূরত্ব।

যা এড়িয়ে চলবেন:
গ্রুপে একত্রে জড়ো হওয়া, অতিরিক্ত ঘুম, থিয়েটার, সকল প্রকার খেলাধুলা কিংবা ডেটিং, বাইরে ঘুরতে যাওয়া, অ্যাথলেটিক ইভেন্ট, জনবহুল স্থান, শপিং মল, বার, রেস্টুরেন্ট, অপ্রয়োজনীয় ভ্রমণ, বাসায় অতিথির আগমন, অন্যের বাসায় বেড়াতে যাওয়া, খেলার মাঠে যাওয়া।

করণীয় সতর্কতা:
দরকারি ঔষধ কিনতে, ঘরের প্রয়োজনীয় কেনাকাটা করতে, জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে এবং খাবার ডেলিভারি বা গ্রহণে সতর্কতা অবলম্বন করুন।

যা করা নিরাপদ:
হাঁটা চলা করবেন। বাসায় কাজ করেন। নিজ আঙিনায় খেলাধুলা করেন। ভালো বই পড়েন। রান্নাবান্না করেন। গান শুনেন। গ্রুপে ভিডিও চ্যাট করেন। ড্রাইভে যান। সিনিয়র প্রতিবেশীদের কল বা টেক্সট করেন। বন্ধুকে টেক্সট বা কল করেন। পরিবারকে সময় দেন। 

সিটি কর্তৃপক্ষের অনুরোধ, করোনা থেকে নিজে নিরাপদ থাকুন। অন্যকে নিরাপদে রাখুন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত