আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২৬; মোট আক্রান্ত ১,৪৬৫

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২৬; মোট আক্রান্ত ১,৪৬৫

ছবিঃ এলএ বাংলা টাইমস

‘লিটল বাংলাদেশ’ এলাকায় ২জনের মৃতের খবর নিশ্চিত করে এলএ স্বাস্থ্যবিভাগ

প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ৫ জন।

প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ২৫৭ জন। 

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় ২ জন মারা যায় বলে নিশ্চিত করে এলএ স্বাস্থ্যবিভাগ। কিন্তু পরিচয় প্রকাশ না করার কারণে মৃত ব্যক্তি বাংলাদেশি কিনা তা বলা যাচ্ছে না। যদিও লস এঞ্জেলেসের এই এলাকাটিতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসা প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী বসবাস করে। তাই আবারো প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে বাংলাদেশি কমিউনিটিকে সচেতন হওয়ার কথা বলা হচ্ছে।  

আজ শুক্রবার দুপুর ১২টায় কাউন্টির স্বাস্থ্য বিভাগ এমন তথ্য প্রকাশ করে। লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার বলেন, এক সপ্তাহেরও কম সময়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে মোট সংখ্যা তিনগুণ বেড়েছে।

আজ বিকালের এক সংবাদ সম্মেলনের এলএ মেয়র এরিক গারসেট্টি জানান, আজকে নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত একজন হোমলেস লোক রয়েছে। তাছাড়া, তিনি কাউন্টির কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে ‘সেইফার অ্যাট হোম’ আদেশ মানছে কিনা তা দেখার নির্দেশ দেন। 

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৩১ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ১০২ জন। 

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ২০৫ জন। এর মধ্যে শুধু আজকে আক্রান্ত হয় ৭৯ জন। আর মৃতের সংখ্যা ১ হাজার ৭০১ জন। নতুন করে মারা যায় ৫ জন। 

সম্প্রতি এলএ স্বাস্থ্যবিভাগ ও নগর প্রশাসন জানায়, কাউন্টির কোন একটি বিশেষ এলাকাকে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন কারণ নেই। যে কোন সময় যে কোন এলাকা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কমিউনিটির সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। নিরাপদে থাকার পরামর্শ দেন লস এঞ্জেলেস নগর প্রশাসন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আজকে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় ২ জনের মৃতের খবর নিশ্চিত করে লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ। তবে লস এঞ্জেলেস কাউন্টি‌ বা স্বাস্থ্য বিভাগ মৃতদের পরিচয় প্রকাশ না করার কারণে তাদের জাতীয়তা সম্পর্কে জানা যায়নি।  

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।     

শেয়ার করুন

পাঠকের মতামত