আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লিটল বাংলাদেশঃ এক বাংলাদেশির করোনায় আক্রান্তের গুঞ্জন; মৃত ২ জন

লিটল বাংলাদেশঃ এক বাংলাদেশির করোনায় আক্রান্তের গুঞ্জন; মৃত ২ জন

ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি


এলএ স্বাস্থ্য বিভাগ ও কাউন্টির সর্বশেষ তথ্য অনুযায়ী, লস এঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় প্রাণঘাতী করোনাভাইরাসে ২ জন মারা যায়। মরণব্যাধী এই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃতের পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা থাকায় লস এঞ্জেলেস কাউন্টি, স্বাস্থ্যবিভাগ কিংবা গণমাধ্যম কেউই তা প্রকাশ করে না।


আর তাই মৃত ২ জনের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা কিংবা তারা বাংলাদেশি কিনা তা জানার সুযোগ নেই।


এদিকে আজ সকালে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এক বাংলাদেশি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয় বলে গুঞ্জন উঠে। বিষয়টি নিয়ে কয়েকজন বাংলাদেশি ফোন করে এলএ বাংলা টাইমসকে।


পরে সকাল থেকে বিকাল পর্যন্ত এই বিষয়ে অনুসন্ধান করে এলএ বাংলা টাইমস। ঘরে থাকার নির্বাহী আদেশ ও ভাইরাস সংক্রমণের প্রতিকূলতার মধ্যেও বসে থাকেনি আমাদের টিম। লস এঞ্জেলেস বাংলাদেশি কমিউনিটির প্রতি সামাজিক দায়বদ্ধতা ও সাংবাদিকতার নৈতিক স্বার্থে পিছু হটিনি আমরা। বিষয়টি নিয়ে ঐ এলাকার বাংলাদেশি কমিউনিটির অন্তত ২৫ জন লোকের সাথে কথা হয় আমাদের।


এরমধ্যে বাংলাদেশি কমিউনিটি নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন, পেশাজীবী ও একাধিক শিক্ষার্থীর সাথে কথা হয় আমাদের। প্রায় সবাই এমন একটি খবর শুনেছে বলে জানান। কিন্তু কেউই এর সত্যতা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।


পরে, যিনি আক্রান্ত হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। তার মোবাইল নম্বর সংগ্রহ করে এলএ বাংলা প্রতিবেদক। কিন্তু একাধিক কল করেও তার সাথে যোগাযোগ করা যায়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পাওয়া যায়নি তার রিপ্লাই। পরে বিষয়টি নিয়ে কথা হয় তার রুমমেটের সাথে। নিরাপত্তা ও আইনি জটিলতা এড়িয়ে চলার স্বার্থে প্রতিবেদনে তার রুমমেটের পরিচয়ও গোপন রাখা হল।


তিনি জানান, যাকে নিয়ে এই গুঞ্জন তিনি নাকি সুস্থ আছেন। এর বেশি কিছু বলেননি।


প্রিয় লস এঞ্জেলেস বাংলাদেশি কমিউনিটি, আপনাদের নিরাপত্তার স্বার্থে, আপনাদের সচেতন করার জন্য রাতদিন কাজ করে যাচ্ছে আমাদের টিম। প্রিয় লস এঞ্জেলেস কাউন্টিতে আমরা কি পরিমান বাংলাদেশি বাস করি, তার কোন সঠিক কোন পরিসংখ্যান নেই। পরিসংখ্যান নেই এখানে পড়াশোনা করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা নিয়ে। অথচ, প্রতি বৎসর অসংখ্য বাংলাদেশি তরুণ এখানে ছুটে আসছে পড়াশোনার জন্য।


লস এঞ্জেলেস কাউন্টি বলেন কিংবা বলেন দেশটিতে কাজ করা বাংলাদেশি কূটনৈতিক মিশনের কথা। কারো কাছেই এই উপাত্ত নেই। এমনকি বাংলাদেশি কমিউনিটি নিয়ে কাজ করা কমিউনিটি সংগঠনগুলোর কাছেও এর কোন সঠিক কোন পরিসংখ্যান নেই। অনেকে সংখ্যাটি ৪০ থেকে ৬০ হাজার বলে ধারণা করে থাকে।


তাই আসুন, প্রিয় লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ও বৈশ্বিক এই দুর্যোগে আমরা সবাই একসাথে কাজ করি। নিজে নিরাপদ থাকি। পাশাপাশি অন্যকে নিরাপদে রাখি। আমি, আপনি, আমরা সবাই মিলে সচেতন হই। একসাথে প্রতিরোধ করি বৈশ্বিক এই দুর্যোগ।       

  

শেয়ার করুন

পাঠকের মতামত