আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হলেন নার্সিং হোমের ১০ স্টাফ, ৭ জন রোগী

লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত হলেন নার্সিং হোমের ১০ স্টাফ, ৭ জন রোগী


লস এঞ্জেলেসে এবার প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হলেন একটি নার্সিং হোমের চিকিৎসা কাজে নিযুক্ত ১০ স্টাফ। এবং নার্সিং হোমটিতে চিকিৎসা নিতে আসা ৭ রোগী। অবশ্য আক্রান্ত ৭ রোগীর মধ্যে ২ জন মারা যান। 

আক্রান্ত ১০ জনের মধ্যে ঠিক কতজন চিকিৎসক, নার্স বা সহযোগী স্টাফ এমন কোন তথ্য প্রকাশ করেনি।   

‘আলমেডা কেয়ার সেন্টার’ নামের এই নার্সিং হোমটির অবস্থান ৯২৫ ডব্লিউ, আলমেডা এভিনিউতে। লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগ এই নার্সিং হোম সম্পর্কে জানান, লস এলঞ্জেলেসের অন্যান্য নার্সিং হোমের মতো এখানেও অত্যাধুনিক সব সুযোগ সুবিধা ছিল। কিন্তু ভাইরাসের সংক্রমণে তা ভেঙ্গে পড়ে।  

আলমেডা কেয়ার সেন্টারের মুখপাত্র এলিজাবেথ টাইলার জানান, নতুন এই করোনাভাইরাসে আক্রান্ত মোট ৭ জন রোগীর মধ্যে ২ জন মারা যায়। আরও ২ জন সুস্থ হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন। 

আজ শনিবার কাউন্টির স্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা জানান, এখনো পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির তিনটি নার্সিং হোমে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের খবর পাওয়া যায়। 

উল্লেখ্য, লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা যায় মোট ৩২। আর প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জন। 


/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত