আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এলএ বাংলার সমীক্ষাঃ করোনায় লস এঞ্জেলেস বাংলাদেশীদের সচেতনতা নিয়ে

এলএ বাংলার সমীক্ষাঃ করোনায় লস এঞ্জেলেস বাংলাদেশীদের সচেতনতা নিয়ে

ছবিঃ এলএ বাংলা টাইমস

কমিউনিটির ৩৯ শতাংশ বাংলাদেশি এখনো ভাইরাসটি সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা রাখেন না



প্রিয় পাঠক, প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে লস এঞ্জেলেস কাউন্টিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটি কতটুকু সচেতন তাই নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রাণঘাতী করোনাভাইরাস ও ভাইরাসটি প্রতিরোধে কিছু করণীয় দিক নিয়ে কথা হয় লস এঞ্জেলেসের বাংলাদেশী কমিউনিটি কয়েকজনের সাথে।  

‘লিটল বাংলাদেশ’ এলাকার বাঙালি পাড়া ও কমিউনিটির অন্তত ১৭ জনকে নিয়ে এই সমীক্ষাটি করে এলএ বাংলা টাইমস। এই ১৭ জনের মধ্যে ২ জন বাংলাদেশি আমেরিকান শিশু, ২ জন নারী, ৫ জন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীকে প্রাণঘাতী এই ভাইরাসটি নিয়ে প্রশ্ন করা হয়। 

কাউকে ছোট বা খাটো করতে নয়। কমিউনিটির প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এলএ বাংলার এই ক্ষুদ্র প্রয়াস। ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে সমীক্ষাটি করতে গিয়ে নমুনায়ন হিসেবে কথা বলা ব্যক্তিদের নাম, পরিচয় প্রকাশ করা হচ্ছে না। দৈবচয়নের ভিত্তিতে করা এই সমীক্ষার ফলাফলে আমরা বিস্মিত। 

মৌখিক সাক্ষাৎকারে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়। কমিউনিটির ৩৯ শতাংশ বাংলাদেশি এখনো করোনাভাইরাসের করণীয় দিক সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা রাখেন না। নতুন এই ভাইরাসটি সম্পর্কে প্রায় ৮ শতাংশ লোকের ধারণা বিভ্রান্তিকর। তবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শতকরা প্রায় ৯০ জন লোক নির্বাহী আদেশ মেনে ঘরে থাকছেন। তবে ‘লিটল বাংলাদেশ’ এলাকার বাঙালি পাড়ার কিছু রেস্টুরেন্টে ‘সামাজিক দুরত্ব’ মানতে দেখা যায়নি।

আর প্রাণঘাতী করোনাভাইরাস ও ভাইরাসটি প্রতিরোধে করণীয় দিক সম্পর্কে বেশ সচেতনতা লক্ষ্য করা গেছে কমিউনিটির শতকরা ৬১ জন বাংলাদেশির মধ্যে। এদের মধ্যে বেশ কয়েকজন ভাইরাসটি প্রতিরোধে করণীয় দিক সম্পর্কে অনলাইনে থাকা বিশ্ব স্বাস্থ্যসংস্থা ও সিডিসির গাইডলাইনগুলো পড়েছে বলে জানান।

তবে অনেকটাই অসচেতন এমন কয়েকজন ভাইরাসটি সম্পর্কে এমন কিছু তথ্য দিলেন যা সত্যিই চমৎকার। মহামারীর এই দুর্দিনেও ভিতর থেকে হাসি আসার উপক্রম হচ্ছিল। এই সমস্ত তথ্যগুলো কে গুজব বা বানোয়াট বললেও ভুল বলা হবে। মনে হয়েছে ভাইরাসটি নিয়ে ওহি পাওয়া কোন পয়গম্বরের সাথে কথা বললাম।

তবে এই সমীক্ষা করতে গিয়ে শুধু একটা জিনিসই বারবার মনে হয়েছে, এই দুর্যোগে কি করছে লস এঞ্জেলেসে থাকা বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলো। নতুন এই ভাইরাসটি নিয়ে কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরিতে তারা কি কোন ভূমিকা রাখতে পারে না? 

উল্লেখ্য, এলএ কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী কভিড-১৯ (করোনা ভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মারা যায় ৩২ জন। তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে। 

বি.দ্র. এটা কোন একাডেমিক সমীক্ষা বা গবেষণা নয়। সংবাদের প্রয়োজনে খুব স্বল্প পরিসরের নমুনা নিয়ে করা একটি সমীক্ষা। তাছাড়া, এখানে অনেক সীমাবদ্ধতার পাশাপাশি প্রাতিষ্ঠানিক গবেষণা কাজের অনেক পদ্ধতি প্রয়োগ করা হয়নি। তাই এর কোন প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত