আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেস পোর্টে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে ‘ইউএসএনএস মার্সি’

লস এঞ্জেলেস পোর্টে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে ‘ইউএসএনএস মার্সি’

লস এঞ্জেলেস পোর্টে বিশেষায়িত নৌ হাসপাতাল 'ইউএসএনএস মার্সি‌'

আজ রবিবার থেকে লস এঞ্জেলেস পোর্টে চিকিৎসা কার্যক্রম শুরু হয়


আজ রবিবার থেকে লস এঞ্জেলেস পোর্টে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে নৌবাহিনীর বিশেষায়িত হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’। হাসপাতালটিতে থাকা নৌ স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করে। 

নেভির থার্ড ফ্লিটের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাসের রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে কাউন্টির হাসপাতাল গুলোর অবস্থা এখন বেসামাল। ফলে, লোকাল হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন রোগীদের বিশেষায়িত নৌ হাসপাতাল মার্সিতে। 

এখানে রয়েছে লোকাল হাসপাতালগুলোর জন্য সহায়তা হিসেবে ১ হাজার বেড, অতিরিক্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি। 

লস এঞ্জেলেসের লোকাল হাসপাতালগুলোতে ছড়িয়ে থাকা বিভিন্ন রোগীকে চিকিৎসা দিবে পেন্টাগন পরিচালিত এই বিশেষায়িত হাসপাতালে। এমনকি সার্জারি রোগীদেরও এখানে চিকিৎসা দেওয়া হবে। তবে এখানে চিকিৎসা মিলবে না শুধু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর। 

গত শুক্রবার সকালে লস এঞ্জেলেস পৌঁছালো যুক্তরাষ্ট্রের নৌ হাসপাতাল ‘ইউএস এনএস মার্সি’। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, লস এঞ্জেলেসের হাসপাতাল গুলোতে বাড়তি করোনা রোগীর চাপ সামলাতে নানাবিধ সহায়তা চেয়ে আবেদন পাঠানো হয় যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে।  

উল্লেখ্য, গত রবিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছিল। হাসপাতাল নির্মাণের যাবতীয় সরঞ্জামাদি ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালিফোর্নিয়া পাঠানোর কড়া হুশিয়ারি দিয়েছিলেন তিনি। 

সেইসাথে মার্কিন নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি খুব দ্রুত লস এঞ্জেলেস কাউন্টিতে পৌছায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছিল। পরে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।   

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত