আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; ‘হোমলেস’ মানুষের আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াল এলএ মেয়র

কভিড-১৯; ‘হোমলেস’ মানুষের আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াল এলএ মেয়র

গৃহহীনদের জন্য তৈরি করা আশ্রয়কেন্দ্রের শয্যা

আজ রবিবার গৃহহীন মানুষের জন্য আরও ৫টি আশ্রয় কেন্দ্র তৈরি করা করা হয়


লস এঞ্জেলেসে কাউন্টিতে বসবাসকারী গৃহহীন (হোমলেস পিপল) মানুষের জন্য তৈরি করা আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হয়। প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। 


আজ রবিবার গৃহহীন মানুষের জন্য আরও ৫টি আশ্রয় কেন্দ্র তৈরি করা করা হয়। এর আগে শুক্রবারে গৃহহীন এই মানুষদের জন্য ৮টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছিল। এই নিয়ে লস এঞ্জেলেসে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য নির্মিত সাময়িক এই আশ্রয় কেন্দ্রের সংখ্যা হল ১৩ টি। 

নগরীর বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে এ সমস্ত আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রত্যেকটি গৃহহীন মানুষের জন্য রাখা হয়েছে আলাদা শয্যার ব্যবস্থা। তাছাড়া, আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা সকল মানুষকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে।    

সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে শহরটির উদ্বাস্তু ও গৃহহীন মানুষের ভাইরাসটিকে আক্রান্ত হবার ঝুঁকির কথা। যারা মার্কিন সমাজে ‘হোমলেস পিপল’ নামে পরিচিত। 

আর এই গৃহহীন মানুষের করোনাভাইরাসে সংক্রমণের কথা চিন্তা করে এমন অসাধারণ এক উদ্যোগ নেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। তিনি নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে আপদকালীন এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করেন। 

৮টি আশ্রয় কেন্দ্র তৈরি করার সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন, পরবর্তীতে প্রয়োজন পড়লে এমন আশ্রয়কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। 

উল্লেখ্য, কয়দিন আগেই এক নির্বাহী আদেশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়ে এলএ কাউন্টির সকল বিনোদন ও পর্যটন স্থানগুলো। সেইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান, আদালত, ব্যায়ামাগার, বারসহ অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।    

/এলএ বাংলা টাইমস/
  

শেয়ার করুন

পাঠকের মতামত