আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; গ্রোসারি পণ্য বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিল টরেন্স সিটি কর্তৃপক্ষ

কভিড-১৯; গ্রোসারি পণ্য বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিল টরেন্স সিটি কর্তৃপক্ষ

টরেন্স সিটি কর্তৃপক্ষের গ্রোসারী পণ্য সরবরাহ কর্মী

সিটির বয়স্ক, প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাই কেবল অর্ডার করতে পারবে


লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাস) যেন মহামারীর রূপ নিয়েছে। এলএ কাউন্টিতে সর্বনাশা এই ভাইরাসে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৭ জন। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজারের বেশি। 

ভাইরাসটি প্রাদুর্ভাবের এই সময়ে এক অসাধারণ উদ্যোগ নিয়েছে কাউন্টির টরেন্স সিটি কর্তৃপক্ষ। সিটি কর্মকর্তাদের সাহায্যে কারো অর্ডার করা গ্রোসারি পণ্য ঐ নির্দিষ্ট ব্যক্তির ঠিকানায় পৌঁছে দিচ্ছে তারা। 

এই সুবিধাটি নিতে প্রতিটি প্যাকেজের দাম পড়বে ৭০ ডলার। সেইসাথে প্রতিটি পরিবার সপ্তাহে একাধিক অর্ডার করতে পারবে না। এখানে সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহীগণ অর্ডার করতে পারবে। অর্ডার করতে চাইলে কল করতে পারেন ৩১০-৬১৮-৬৩৩৯ নম্বরে। তাছাড়া, অর্ডার করতে যেতে পারেন  www.cityoftorranceca.com/TC2Go.html. ঠিকানায়। 

নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত সিটি কর্মকর্তারা যত দ্রুত সম্ভব এই ডেলিভারি দিবেন বলে জানান কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ তিন কর্মদিবসের কথা জানানো হয়। সেইসাথে ভাইরাস সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে সিটি কর্মকর্তারা বাসার দরজার ৬ ফিট দূরে অর্ডার করা পণ্য রেখে আসার কথা জানান। সিটি কর্তৃপক্ষের গ্রোসারি পণ্যের প্যাকেজে থাকবে নিচের পণ্যগুলোঃ

চিকেন / টার্কি (প্রায় ২ পাউন্ডের প্যাক)

গরুর মাংস (স্টেক/গ্রাউন্ড, প্রায় ২ পাউন্ডের প্যাক)

দুধ (কমপক্ষে ১/২ গ্যালন, সম্ভাব্য সয়া, পুরো বা হ্রাস / অ-চর্বি)

ডিম (কমপক্ষে এক ডজন)

মাখন (১ পাউন্ড)

রুটি (১টি রুটি)

বক্সযুক্ত পাস্তা, চাল বা ম্যাক এবং পনির (২টি)

সিরিয়াল (১ বাক্স)

টিনজাত স্যুপ, ভেজি এবং / বা মটরশুটি (২)

সেলারি ডালপালা (১)

গাজর (১ পাউন্ড)

পেঁয়াজ (২)

রসুন (১পাউন্ড)

আপেল (২)

কমলা (২)

জীবাণুনাশক স্প্রে করতে পারেন (লাইসোল বা অনুরূপ)

ডিশ সাবান (কমপক্ষে ৪ আউন্স)

টয়লেট পেপার (কমপক্ষে একটি ৪-প্যাক), টিস্যুগুলির একটি বাক্স, বা কাগজের তোয়ালে (একটি ২-প্যাক)  

তবে কর্তৃপক্ষের ঘোষণায় জানানো হয়, সিটির বয়স্ক, প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরাই কেবল অর্ডার করতে পারবে। আগামীকাল মঙ্গলবার থেকে চালু হবে সিটি কর্তৃপক্ষের এমন সেবা। 

/এলএ বাংলা টাইমস/ 

শেয়ার করুন

পাঠকের মতামত