আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কভিড-১৯; সংক্রমণ ঠেকাতে সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিলঃ এলএ মেয়র

কভিড-১৯; সংক্রমণ ঠেকাতে সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিলঃ এলএ মেয়র

লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্ট‌ি

গত সপ্তাহে নিয়ম না মানা ব্যবসায়ীদের গ্যাস, পানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন এলএ মেয়র


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে এবার লস এঞ্জেলেস কাউন্টির সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিল লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। মরণব্যাধী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে খুব দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ‘সামাজিক দূরত্ব’ মেনে চলার নির্দেশ দেয় বিশ্বস্বাস্থ্য সংস্থা ও কাউন্টির স্বাস্থ্যবিভাগ।



একই নির্দেশনার কথা বলা হয়েছে দেশটির কেন্দ্রীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা (সিসিডি) প্রণীত গাইড লাইনেও। আর তাই কাউন্টি কর্তৃপক্ষের জারি করা, নির্বাহী আদেশে এই ‘সামাজিক দূরত্ব’ মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।



কিন্তু কিছু কিছু ব্যবসায়ী ‘সামাজিক দুরত্ব’ বজায় রেখে চলার এই নিয়ম মানছেন না। নিষেধাজ্ঞা না মানা এসকল ব্যবসায়ীদের গ্যাস, পানির সংযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। গত সপ্তাহের এই হুশিয়ারির পর আজকে কাউন্টির সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিলেন তিনি।



মার্কেট বন্ধের এই ঘোষণায় লস এঞ্জেলেস মেয়র জানান, দোকান মালিকদের ৬ ফিট দূরত্ব বজায় রেখে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কিভাবে এই নির্দেশনা পালন করবে এ সংক্রান্ত একটি প্রস্তাব আমরা দেখতে চাই। যদি সামাজিক দূরত্ব নির্দেশনা মেনে চলার এই প্রস্তাব মনোপুত হয়। তবেই কেবল এ সমস্ত ব্যবসা চালু করা অনুমতি দেওয়া হবে।



উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৪৪ জন। আর এখনো পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৪ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।   



/এলএ বাংলা টাইমস/

           

শেয়ার করুন

পাঠকের মতামত