আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪; আক্রান্ত ৩ হাজার ১১

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪; আক্রান্ত ৩ হাজার ১১

ছবিঃ এলএ বাংলা টাইমস

বাংলাদেশি অধ্যুষিত 'লিটল বাংলাদেশ' এলাকায় আজকে নতুন করে কেউ মারা যায়নি


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ১০ জন।


প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫৪৮ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১১৫ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ২৫ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ৫ জন। গতকাল সেখানে ৩ জনের মৃতের খবর পাওয়া গিয়েছিল। তবে আজকে বাংলাদেশি অধ্যুষিত এই এলাকায় প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে কেউ মারা যায়নি। 

আজ মঙ্গলবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। তাছাড়া, আজ দুপুর ১.৩০ মিনিটে লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, এক সপ্তাহেরও কম সময়ে প্রাণঘাতী এই ভাইরাসটিতে মোট সংখ্যা তিনগুণ বেড়েছে। 

সেইসাথে এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃতের হার এখনো পর্যন্ত ১.৮ শতাংশ বলে উল্লেখ করেন এলএ স্বাস্থ্যবিভাগের এই দায়িত্বশীল কর্মকর্তা। বারবার এই মৃত্যুহারকে দেশটির জাতীয় মৃত্যুহারের চেয়ে কিছুটা বেশি বলে উল্লেখ করেন। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বড় কিছু শহরের সাথে এই হার স্থিতবস্থায় রয়েছে।   

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৫৪ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ১৭৪ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃতের সংখ্যা ৫৪ জন। অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৫০২ জন, আর মারা যায় ৭ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ২৯১ জন, মৃতের সংখ্যা ৯ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ১১১ জন, মৃতের সংখ্যা ৩। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১২৬ জন, মোট মারা যায় ৪ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ৬০৩ জন, মারা ৭ জন। 

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৮০৭ জন। আর মৃতের সংখ্যা ২ হাজার ৯৭৮ জন। 

সম্প্রতি এলএ স্বাস্থ্যবিভাগ ও নগর প্রশাসন জানায়, কাউন্টির কোন একটি বিশেষ এলাকাকে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন কারণ নেই। যে কোন সময় যে কোন এলাকা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কমিউনিটির সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। নিরাপদে থাকার পরামর্শ দেন লস এঞ্জেলেস নগর প্রশাসন।

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।  


শেয়ার করুন

পাঠকের মতামত