আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কভিড-১৯; লস এঞ্জেলেসে প্রথমবারের মতো মারা গেলেন স্বাস্থ্যকর্মী

কভিড-১৯; লস এঞ্জেলেসে প্রথমবারের মতো মারা গেলেন স্বাস্থ্যকর্মী

ইন্টারনেট থেকে নেওয়া ছবি


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে এবার লস এঞ্জেলেসের এক স্বাস্থ্যকর্মী মারা যান। কাউন্টিতে মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন নিবেদিত প্রাণ এই স্বাস্থ্য কর্মী।

আজ মঙ্গলবার দুপুরে কাউন্টির এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত্ করেন লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা। প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে কাউন্টির এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি। সেইসাথে জানান, হয়তোবা করোনাভাইরাসের চিকিৎসা কাজে নিযুক্ত না হলে তিনি আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন। 


লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্যবিভাগ গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এখনো পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বা মৃত কোন ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এমনকি কর্মরত অবস্থায় মারা যাওয়া এই ব্যক্তির নামও প্রকাশ করা হয়নি। 

তথ্য হিসেবে শুধু এইটুকু জানানো হয় যে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ ব্যক্তির বয়স হয়েছিল ৬০ বৎসর। সেইসাথে তার শরীরে নানাবিধ স্বাস্থ্য জটিলটা ছিল। 

স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে মারা যাওয়া ব্যক্তির পরিবার ও পরিচিতজনদের ধৈর্য ধারণ করতে বলেন। 

উল্লেখ্য, কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনা ভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৫৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১১৫ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ২৫ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।   
/এলএ বাংলা টাইমস/

শেয়ার করুন

পাঠকের মতামত