আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

কভিড-১৯; কন্সট্রাকশন সাইটের জন্য নতুন নির্দেশনা দিলেন এলএ মেয়র

কভিড-১৯; কন্সট্রাকশন সাইটের জন্য নতুন নির্দেশনা দিলেন এলএ মেয়র

ছবিঃ লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেট্ট‌ি (এলএ বাংলা টাইমস)

নীতিমালা না মানলে মিলবে না নির্মাণ কাজের অনুমতি


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে লস এঞ্জেলেস কাউন্টির কন্সট্রাকশন সাইটের জন্য এক নতুন নির্দেশনা দিলেন এলএ মেয়র এরিক গারসেট্টি। 


আজ মঙ্গলবার প্রতিদিনকার মতো সাংবাদিকদের মরণব্যাধী করোনাভাইরাস নিয়ে ব্রিফিং এর সময় কন্সট্রাকশন সাইটের জন্য নতুন এই নীতিমালার কথা জানান। 

কাউন্টির দায়িত্বশীল এই মেয়র জানান, অত্যন্ত প্রয়োজনীয় বা দরকারি নির্মাণ কাজে আমরা প্রতিবন্ধকতা তৈরি করব না। অপরিহার্য কন্সট্রাকশন সাইটের কাজ কর্তৃপক্ষ চালিয়ে যেতে পারে। 

কিন্তু সামাজিক দূরত্ব, নতুন করোনাভাইরাসটির কারণে তৈরি হওয়া স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কিভাবে কাজ করা যায়; এই বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা আমাদের কাউন্টি কর্তৃপক্ষকে দেখাতে হবে। অন্যথায় এসমস্ত নির্মাণ কাজ করার অনুমতি মিলবে না।  

তাছাড়া, সিটি কর্তৃপক্ষ নিয়মিত নির্মাণ সাইটগুলো পরিদর্শন করবে। প্রস্তাবে দেওয়া নীতিমালাগুলো ঠিকভাবে মানা হচ্ছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখবে তারা। 

সেইসাথে প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য বুধবার থেকে চালু হওয়া পোর্টালের সুবিধা লস এঞ্জেলেস কাউন্টির সকল নাগরিকের জন্য অনুমোদন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনা ভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৫৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১১৫ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ২৫ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে। 

/এলএ বাংলা টাইমস/     

শেয়ার করুন

পাঠকের মতামত